মালয়েশিয়ায় মেগা-থ্রি অভিযানে ২০ বাংলাদেশিসহ গ্রেফতার ১৮১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় চলমান মেগা-থ্রি অভিযানে ২০ জন বাংলাদেশিসহ ১৮১ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এসময় ২৫৮ জনকে আটক করে বৈধ কাগজপত্র চেক করার পর ১৮১ জন শ্রমিককে গ্রেপ্তার করে অভিবাসন বিভাগ।

শ্রমিক-অধ্যুষিত এলাকা লেনবাহ কেলাং এলাকায় অভিযান চালানোর সময় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দিগ্বিদিক ছুটাছুটির সময় চারজন নাইজেরিয়ানের আঘাতে অভিবাসন বিভাগের কয়েকজন পুলিশ আহত হয়। গ্রেপ্তার করা হয় ১৪০ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমার ২১ জন এবং বাংলাদেশের ২০ জন।

অভিবাসন বিভাগের প্রধান দাতু কে সেরি মোস্তাফার আলী জানিয়েছেন, চলমান মেগা- থ্রি অভিযানের পাশাপাশি চালু রয়েছে থ্রি-প্লাস ওয়ান। আর এ থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে স্বেচ্ছায় যে কেউ আউটপাস সংগ্রহ করে যার যার দেশে যেতে পারবেন।

তিনি সাংবাদিকদের জানান, আমরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছি। যারা এই রি-হিয়ারিংএর আওতায় বৈধ হতে ব্যর্থ হয়েছে, তাদের সঙ্গে আর কোনো আপস করা হবে না। অবৈধদের যে কোনো মূল্যেই হোক গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD