শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মালয়েশিয়ায় আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড পেলেন হেলেনা জাহাঙ্গীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

মালয়েশিয়া কুয়ালালামপুরে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড -২০২০ পেলেন  দুইজন বাংলাদেশী।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের  পরিচালক (এফবিসিসিআই) ও জয়যাত্রা ফাউন্ডেশন, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ( সিআইপি ) ও মধ্য-প্রাচ্যের বাংলাভিশনের প্রতিনিধি গোলাম মাওলা হাজারী কে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড -২০২০ প্রদান করা হয়।

মালয়েশিয়া কুয়ালালামপুরের হোটেল শেরাটনে  জমকালো অনুষ্ঠানে হেলেনা জাহাঙ্গীর  ও মধ্য-প্রাচ্যের বাংলাভিশনের প্রতিনিধি গোলাম মাওলা হাজারীর হাতে বিজনেস অ্যাওয়ার্ড -২০২০ তুলে দেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশন (আইবিডি) এর চেয়ারম্যান ইউসুফ আল জাবের।

এসময় উপস্থিত ছিলেন, আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতু এইচ জে মুহাম্মাদ ইজাত আমির ভিনেত নাম্বিয়া সহ বিশ্বের এগারোটা দেশের ব্যবসায়ী ও বাংলাদেশ সহ  বিভিন্ন দেশের মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। কাতার, বাংলাদেশ , মালয়েশিয়া , সিঙ্গাপুর ,ইরাক, ইরান, থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ জনের বেশী ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নেয় ।

পদক পাওয়ায় এক প্রতিক্রিয়ায় হেলেনা জাহাঙ্গীর  বলেন ,  “প্রথমবারের মত আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলাম সত্যি ভালো লাগছে।  তাছাড়া বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিষন ২০২১ এবং ২০৪১ কে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগী হিসাবে পালন করবো বলে আশা রাখি। আমি মনে করি এই অর্জন আমাদের নয় ,এই অর্জন গোটা বাংলাদেশের মানুষের। কাতারের মত উন্নয়নশীল দেশ তাকে মনোনীত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।”

এই সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের বিভিন্ন ব্যবসা সম্পর্কে পরিচিত হওয়াই মুল উদ্দেশ্য। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিশ্বের বড় বড় শিল্প উদ্যোক্তাদের কাছে তুলে ধরেন উপস্থিত বাংলাদেশীরা। আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড -২০২০  এর সর্বমোট ৪ টি এওয়ার্ড এর মধ্যে বাংলাদেশী দুইজন, জাপানের একজন ও কাতারের একজনকে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD