শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের গভর্ণর বাংলাদেশী দক্ষ শ্রমিক নিবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

বৃহস্পতিবার সকাল ১১ টায় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সে দেশের দ্বীপ রাজ্য সারওয়াক প্রদেশর গভর্ণরের সঙ্গে বৈঠক করেছেন।

সারওয়াকের গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদের কার্যালয়ে তারা সাক্ষাত করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক রফতানি সহ ‘দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এক সাথে কাজ করার অনুরোধ করেন।

এ দিকে গভর্ণরের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে। বাংলাদেশ সারওয়াক রাজ্য প্রযুক্তিতে অভিজ্ঞ ও দক্ষ কর্মী রপ্তানি করতে আগ্রহী। এই সময় গভর্ণর সম্মতি প্রকাশ করে বলেন, সারওয়াক তার নিজস্ব নিয়ম কানুন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবে।

সারাওয়াক প্রদেশের গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদ বলেন, মীয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্তস্থাপন করেছে।

এজন্য তিনি বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানান এবং সবসময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রোহিঙ্গা সমস্যার আশু সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন গভর্ণর।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন, উপসচিব আবুল হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম, প্রথম সচিব শ্রম মো: হেদায়েতুল ইসলাম মন্ডল।

এ ছাড়া সারওয়াক প্রদেশে বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ বৈঠকে প্রতিমন্ত্রী সকলকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ করেন। বাংলাদেশের আই টি, কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা কাজে লাগানোর অনুরোধ জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD