শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মায়ের মৃত্যু শোক সইতে না পেরে মেয়ের আত্মহত্যা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

কলকাতার তিলজলা থানা এলাকার চৌবাগা রোডে মায়ের মৃত্যু শোক সইতে না পেরে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

২৯ জুন, শুক্রবার রাতে পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে। মায়ের মৃত্যুর ঘণ্টা দুয়েক পরেই ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ওই তরুণীর নাম উত্তরা চৌধুরী (১৯)। প্রাথমিক তদন্তের পুলিশের ধারণা মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন ওই তরুণী।

২০১৪ সালে বাবাকে হারান মা-বাবার একমাত্র সন্তান উত্তরা চৌধুরী। কিছুদিন ধরে মায়ের শরীরটাও ভালো যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যু সংবাদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না ওই তরুণী। মায়ের মৃত্যু সংবাদ শোনার পর থেকে একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন তিনি। এর ঘণ্টা দুয়েক পরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় ওই তরুণীর লাশ।

ইতোমধ্যে ওই তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: জিনিউজ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD