শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকছড়ি ছাত্রলীগের কাউন্সিলে যোগ্য নেতৃত্বের খোঁজে তৃণমূল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশ ছাত্রলীগ মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল দরজায় কড়া নাড়ছে।কাউন্সিলকে ঘিরে যোগ্য নেতৃত্বের খোঁজে তৃণমূল। চলতি মাসে আ.লীগের কাউন্সিল শেষ হতে না হতেই ছাত্রলীগের উপজেলা কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা দৌড়ঝাপ শুরু করেছেন। সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদ নিয়ে চলছে নানামূখী আলোচনা।

এদিকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল শেষ করার জন্য জেলা কমিটি থেকে নির্দেশনা এসেছে উপজেলা কমিটিতে। ফলে জমে উঠেছে ক্ষমতাসীন দল আ.লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আসন্ন কাউন্সিল।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সর্বশেষ মানিকছড়িতে ছাত্রলীগের কাউন্সিল হয়েছিল ২০১২ সালে। যা এখনো বহাল রয়েছে। স¤প্রতি আ.লীগের উপজেলা কাউন্সিল শেষে অঙ্গসংগঠনগুলোতে নির্বাচনের আমেজ শুরু হয়। বিশেষ করে বাংলাদেশ আ.লীগের অহংকার ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আসতে ত্যাগী নেতা-কর্মীরা মরিয়া।

সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে আসছে। ইতোপূর্বে যারা দলের সাথে সমন্বয় রেখে সভা-সমাবেশে নিজেকে বঙ্গবন্ধু’র আদর্শ সৈনিক হিসেবে নেতৃত্ব দিতে পেরেছে আজ এই কাঙ্খিত সময়ে নেতা-কর্মীরা তাদেরকেই গুরুত্বপূর্ণ পদে খুঁজছে। সভাপতি পদের জন্য ছাত্রনেতা মো. জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চহ্লাপ্রু মারমা নিলয়ের নাম নেতা-কর্মীদের মুখে শোনা যাচ্ছে বেশি। সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা নিজেদের অবস্থান প্রকাশ করছে। তবে সব মিলিয়ে এবারের কাউন্সিলে শীর্ষ পদে জমজমাট লড়াই প্রত্যাশা করছে নেতা-কর্মীরা। কারণ প্রার্থীরা সকলেই ইতোপূর্বে ছাত্রলীগে সাংগঠনিক দক্ষতার পরিচয় রেখেছে।

যার কারণে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদ নিয়ে সর্বত্র চলছে জল্পনা-কল্পনা। এ ক্ষেত্রে ত্যাগী ও স্বচ্ছ এবং কর্মীর সন্ধান করছে নেতারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে বর্তমান সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ২০১২ সালে আমি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চার ইউনিয়নের চারটি এবং কলেজের একটি ইউনিট নিয়ে সংগঠনে আন্তরিকভাবে কাজ করেছি। এ সময়ে ছাত্রলীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালীও হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির আসন্ন নির্বাচনের আগে ইউনিয়ন ও কলেজ শাখায় নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নিয়ে কাজ চলছে। আশা করছি নতুন কমিটিতে সৎ, যোগ্য ও আদর্শবান ছেলেরা স্থান পাবে এবং একটি শক্তিশালী কমিটি উপহার দিতে পারবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD