শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

মানহাইম শহরে বাঙালিদের মনোমুগ্ধকর ঈদ মেলা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে গত ১৬ জুন জার্মানীর মানহাইম শহরে উদযাপিত ঈদ মিলন মেলায় মঞ্চে উপস্থিত অতিথিরা
  • জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা

নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে গত ১৬ জুন জার্মানীর মানহাইম শহরে উদযাপিত হয়ে গেল প্রবাসী বাঙালিদের এক মনোমুগ্ধকর ঈদ মিলন মেলা। অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ এসোসিয়েশন-এর সভাপতি নুরুদ্দিন মিঠু মিনজু, সহ-সভাপতি মোহাম্মদ মোতালেব, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়েন্ট সেক্রেটারি আবদুস সামাদ মিয়া। এছাড়া আরো বক্তব্য রাখেন জালাল আহমেদ, হাবিব সরকার, নাসির উদ্দিন ভুইয়া, লিপু ভুইয়া, আমানুল্লাহ, বজলুল হক খান, নাসির, আনিস, মনিরউদ্দিন, সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন ঝন্টু, লিটন সরকার, মাহাবুবুল আলম, আরিফ হোসেন ও কামাল আহমেদ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্মিতা মোতালেব, পুনম কান্তা মম ও দেলোয়ার হোসেন ঝন্টু। ঈদ পোশাকে ছোট ছোট বাচ্চাদের সরব উপস্থিতিতে মেলার আকর্ষণ ছিল দেখার মতো।

ঈদ মিলন মেলায় দর্শক শ্রেুাতাকে আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখতে নাচ, গান ও রম্যনাটকের আয়োজন করা হয়। মেলায় নাচ পরিবেশন করেন আয়েশা, ছোহান, তানীশা, রাইকা, সারন আফছানা, দিমা, সিমু ও ঝন্টু। মেলার দশর্নাথীদের দৃষ্টিকারেন রুবি-ঝন্টু, প্রিয়সী-রাতুল, সরনা-মোতালিব, শান্তা-জিল্লুর, সমপা-ঝন্টুু, রুকু-লিটন, নিলা-সোহরাব ও নদী-নজরুল জুটির আনন্দিক নাচ পরিবেশনা। এছাড়া বিভিন্ন গান গেয়ে মেলায় আগত শ্রেুাতাদের মাতিয়ে রাখেন শিল্পী খুশী ও জালাল। এ যেন শত ব্যস্ততা উপেক্ষা করে জার্মানিতে বাঙালিদের ঈদ আনন্দ উদযাপনে এতটুকু কোন কমতি ছিল না। সারাদিন ব্যাপী মুখরোচক খাবার দিয়ে ভুঁড়িভোজ, গল্প আর আড্ডায় মুখরিত ছিল ঈদ মেলার প্রাঙ্গণ। মেলার বাড়তি আকর্ষণ ছিল স্থানীয় বেশকিছু জার্মান পরিবারের উপস্থিতি।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব, বজলু, নাছির, বাবু, জিল্লুর, জিয়া, ঝন্টু সজিব, মিলন এবং নারায়ণগঞ্জ এসোসিয়েশন-এর সকল সদস্যবৃন্দ। নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে প্রবাসী বাঙালিদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পেরে সকল দর্শক-শ্রেুাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD