মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:ইতালী রোমের বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল ইতালী প্রবাসীদের বিপদে ও প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে শরীয়তপুর নিবাসী জব্বার ঢালী নামে এক রেমিটেন্স যোদ্ধা পুলিশের ধাওয়ায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে দেশে লাশ প্রেরণের জন্য ইতালীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান ইকবাল প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন জানান। এবং পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
হাসান ইকবাল তার কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছেন। তিনি ইতালীতে মানবতার সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হাসান ইকবাল মানুষের বন্ধনকে শক্তিশালী করে মানবতার সেবা আরো বেশি করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। শুধু ইতালী নয়, প্রবাসে অন্যান্য দেশেও মানুষের মধ্যে শক্তিশালী অবস্থান সৃষ্টি করার জন্য কাজ করতে উৎসাহিত করেন তিনি।