শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

মাধ্যমিক শিক্ষক নিয়োগ: প্রতি ১ পদের জন্য ১৮০ জন পরিক্ষার্থী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূণ্য পদ পূরণের লক্ষ্যে ১৩৭৮টি পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো মাধ্যমিক পর্যায়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ৮ অক্টোবর ছিল ওই পদে আবেদনের শেষ দিন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, একহাজার ৩৭৮টি পদের জন্য আবেদন করেছেন দুই লাখ ৪৮ হাজার ৩২২ জন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়ার পর প্রথমবারের মতো সরাসরি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গণিতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় আট জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

নিয়োগ পরীক্ষা হিসেবে চারটি বিষয়ে ২০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে বাংলা ৫০ নম্বর, ইংরেজিতে ৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ এবং মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় দেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD