শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী দিনমজুর নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মাদারীপুরের ঘটকচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ নারী দিনমজুর নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় যাত্রীবাহী একটি ইজিবাইক ও সার্বিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোট সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা হওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোক।

নিহতরা হলেন— পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)। তাঁরা সবাই পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে তাঁরা জীবিকার তাগিদে মাদারীপুরে কাজ করতে যান। দিনভর শ্রমের পর সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ঘটকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সার্বিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, এলাকায় নিয়মিত অনেক নারী-পুরুষ দিনমজুরের কাজে মাদারীপুরে যাতায়াত করেন। নিহত নারীরাও প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, “দরিদ্র পরিবারের এই নারীরা উপার্জনের জন্য কাজ করতে যেতেন। তাদের হঠাৎ মৃত্যিতে পরিবারগুলো চরম সংকটে পড়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি।”

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহ রাতেই গ্রামের বাড়িতে আনা হয়েছে। বর্তমানে দাহকার্য সম্পন্ন হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।”

এই দুর্ঘটনায় একদিকে যেমন প্রাণ হারালেন পরিশ্রমী পাঁচ নারী, অন্যদিকে অভিভাবকহীন হয়ে পড়েছে একাধিক পরিবার। এলাকাবাসী সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD