শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়: এমপি মিল্লাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯
মাদকমুক্ত ঘোষণার পক্ষে বর্ণাঢ্য র‌্যালী

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না।

মাদক নির্মূলে পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির সর্বত্র প্রচারণাসহ যা যা রক্ষার সব কিছু করা হবে। জনগণকে সম্পৃক্ত করে আগামী ১মার্চের মধ্যেই যেকোনো মূল্যে কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা পরিষদ চত্বরে ‘মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ আলোচনা’ সভায় তিনি একথা বলেন।
ডাঃ মিল্লাত আরও বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলছে। আমাদের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ-র‌্যাবের অভিযান সবসময়ই চলছে। জঙ্গি-সন্ত্রাসীদের মতো মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে জনগণকে একসঙ্গে কাজ করার জন্য তিনি আহবান জানান।
কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ।
এর আগে ৩১শে মার্চের মধ্যে ‘কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত’ ঘোষণার লক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে র‌্যালীতে অংশ নেন প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD