শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মহেশপুর সীমান্তে ৫ কেজি রুপাসহ এক চোরাকারবারী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ কেজি রুপা সহ ১ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ২৬ জুলাই বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম (৩৪) খোশালপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক জসিম উদ্দিন জানান, জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান রুপা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।

এসময় সীমান্ত পিলার ৬০/৮০ আর পিলার হতে ৩ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠ থেকে সাইফুল ইসলাম কে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৫ টি ব্যাগ থেকে ৫ কেজি ২৪০ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রুপার মুল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ৫ শত টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD