আগামী ২৯ফেব্রুয়ারী মহেশপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে মহেশপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জাহিদ শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুজ্জামান বিপাশ, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, মাহবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন হালদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজিব, নেপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, মান্দারবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন পারভেজ, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনামুল হকসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।
মিছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মহেশপুর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয় পথসভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ পারভেজ মিঠু।
পথসভায় বক্তারা মহেশপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করায় ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কে ধন্যবাদ জ্ঞাপন করে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আসন্ন সম্মেলন সফল করার আহবান জানান।