শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি:নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হলো মহেশপুরের ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান।বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস ও মিষ্টিমুখ করেছে।
★নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
১| শাহাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
★মাধ্যমিক বিদ্যালয়
১/ বি.আর.এ.কে.এস মাধ্যমিক বিদ্যালয়
২/ রাহাতউল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয়
৩/ জি.এইচ.জি.পি পৌর মাধ্যমিক বিদ্যালয়
৪/ মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়
৫/জালিলপুর মাধ্যমিক বিদ্যালয়
৬/এম.পি.বি মাধ্যমিক বিদ্যালয়
৭/সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়
★দাখিল মাদ্রাসা ও আলিম মাদ্রাসা
১/ভৈরবা আলহেরা সিনিয়র মাদ্রাসা
২/কুল্লাহ দাখিল মাদ্রাসা
৩/মালাধরপুর দাখিল মাদ্রাসা
৪/গৌরিনাথপুর দাখিল মাদ্রাসা
★উচ্চ মাধ্যমিক (কলেজ)
১/শামসুল হুদা খাঁন কলেজ
২/যাদবপুর কলেজ
৩/আলফাতুন্নেসা কলেজ
৪/ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ বি.এম শাখা
৫/ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বি.এম শাখা
এ বিষয়ে মহেশপুর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ অক্টোবর ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে।
মহেশপুরে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করায় ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড, শফিকুল আজম খাঁন চঞ্চল মহেশপুর বাসীর পক্ষথেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।