এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভীন রেখা পাটিকাবাড়ী ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রতীক ফুটবল মার্কার পোস্টার বিতরণ করেছেন।
১৩ মার্চ বুধবার দিনব্যাপী পাটিকাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লা থেকে শুরু করে পাটিকাবাড়ী বাজারের বিভিন্ন শ্রেনীর দোকান ব্যবসায়ী সহ সকল সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার নির্বাচনী প্রতীক ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন শাহানাজ পারভিন রেখা ৷
সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শান্তিডাঙ্গা গ্রামের অকাল প্রয়াত মজিবার রহমানের সহধর্মীনি শাহানাজ পারভীন রেখা ৷ তৃণমূলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা । এখন পর্যন্ত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ।
পাটিকাবাড়ী ইউপি’র জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিনের সাথে মতবিনিময় কালে শাহানাজ পারভীন রেখা বলেন, আমার স্বামী দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন । বিভিন্ন স্থানে সেবা ও উন্নয়নমূলক কাজ করেছেন । আমার স্বামীর সেবামূলক কাজগুলো থেকে আমি উদ্বৃদ্ধ হয়ে নির্বাচনের মাঠে নেমেছি জনগনের সেবা করার জন্য ৷ তাই জনগণ চাইলে ও আপনাদের সকলের দোয়ার বরকতে বিপুল ভোটের মাধ্যমে আসন্ন সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হতে পারবো ইনশাল্লাহ !
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবলীগের সাবেক নেতা ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহকারী সম্পাদক আনিসুর রহমান বিকাশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম ডেলিন, হরিনারায়নপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম রেজা, সমাজ সেবক নজরুল ইসলাম, আবু সায়েদ, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা পলাশ শাহা, ডাঃ মেহেদী হাসান হেলাল, জসিম, বাবু, মনি, মুনিয়া, আজিজুল প্রমূখ ৷