শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মহাকাশ ঘুরে এলেন তাঁরা, কাঁদলেন পৃথিবীর জন্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

অনেকের সাথে মহাকাশযানের বাইরে অপেক্ষা করছিলেন ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস। পৃথিবীতে স্বাগত জানান মহাকাশ ঘুরে আসা ছয় নারীকে। প্রথম বের হয়ে আসেন বেজোসের বাগদত্তা লরেন সানচেজ। এরপর বের হন পপতারকা কেটি পেরি। বেরিয়ে হাতে থাকা ডেইজি ফুলটি তুলে ধরেন আকাশে। এরপর চুমু খান মাটিতে। মহাকাশ থেকে পৃথিবীর রূপ দেখে মুগ্ধ হয়েছেন ছয় ভ্রমণকারী।

১১ মিনিটের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন তাঁরা। ১৯৬৩ সালে ভ্যালেন্তিনা তেরেসকোভার পর এই প্রথম নারীদের দল নিয়ে মহাকাশ ভ্রমণ করে এলেন। বিবিসি জানিয়েছে, এনএস ৩১ নামের এই মিশনটির ব্যবস্থা করে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন।

মহাকাশ ভ্রমণ করা ছয় নারী হচ্ছেন, পপতারকা কেটি পেরি, লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, মানবাধিকার কর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন।

সাংবাদিকদের লরেন সানচেজ বলেন, ‘মহাকাশ থেকে পৃথিবীতে শান্ত ও সজীব দেখাচ্ছিল।’ কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমরা একটাই পৃথিবী পেয়েছি। ওকে রক্ষা করতে হবে।’

নিজের চার বছর বয়সী সন্তান ডেইজির জন্যই মহাকাশে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন কেটি পেরি। সঙ্গে করে নিয়েছিলেন একটা ডেইজি ফুল। যা পুরোটা সময় তাঁর হাতে ছিল। ফিরে আসার পরও ফুলটি হাতে নিয়েই চুমু খেয়েছেন পৃথিবীর মাটিতে। তিনি সাংবাদিকদের বলেন, ডেইজি ফুল কষ্ট সহ্য করে আবারও নিজের জীবনে ফিরে আসতে পারে। এতে ঈশ্বরের হাসি দেখা যায়।’ মা হওয়ার অভিজ্ঞতার পর এই মহাকাশ ভ্রমণই তাঁর জীবনের দ্বিতীয় সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ‍যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে উৎক্ষেপন করা হয় নিউ শেপার্ড মহাকাশযান। এটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে ৩ মিনিটের মত অবস্থান করে। ওই সময় অবস্থান ও আসা যাওয়ার সময় ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীকে দেখেন ছয় যাত্রী। এতে কোনো চালক ছিল না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD