শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদে অগ্নিসংযোগ হলো ইফতারের আগেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
In this photo provided by Lina Biroscak, a fire burns at a mosque, Sunday, May 12, 2019, in New Haven, Conn. It was not immediately clear what caused the fire. (Lina Biroscak via AP)

জার্মান-বাংলা ডেস্ক:
এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মসজিদে ইফতারের পূর্বে আগুন ধরিয়ে দিয়েছে কিছু দূর্বৃত্তরা।  আজ পৃথিবীর বিভিন্ন দেশে উগ্র মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আগুন, গোলাগুলি ও বোমা বিস্ফোরণ করে সাধারণ মানুষ হত্যায় মত্ত। আজ পৃথিবীর কোন রাষ্ট্রেই যেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ নয়।
রমজান শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেন শহরে দিয়ানাত মসজিদে প্রতিদিনই শত শত মুসলমান ইফতার করেন। এরপর বন্ধু ও স্বজনদের নিয়ে তারাবিহ নামাজ পড়তে জমায়েত হন।

কিন্তু রোববারের এক ঘটনা তাদের জন্য যার-পরনাই বেদনায়ক খবর নিয়ে এসেছে। বিকাল ৪টার আগেই মসজিদটিতে আগুন ধরে যায়। মসজিদটি এমনভাবে পুড়ে গেছে, যাতে আর নামাজ কিংবা ইফতার করা সম্ভব না।-খবর নিউ ইয়র্ক টাইমসের

তবে সোমবার শহর কর্তৃপক্ষ নতুন এক মর্মান্তিক খবর দিলেন, যাতে বলা হয়েছে মসজিদটিতে ইচ্ছাকৃতভাবেই অগ্নিসংযোগ করা হয়েছে।

তুর্কিশ-আমেরিকান রিলিজিয়াস ফাউন্ডেশনের কানেকটিকাট শাখার প্রেসিডেন্ট হায়দার এলেভি বলেন, এতে আমরা সবাই ব্যথিত হয়েছি। এখন সবাই দুঃখিত।

কর্তৃপক্ষ বলছেন, মসজিদটিতে কেন আগুন ধরিয়ে দেয়া হয়েছে, তা এখনো পরিষ্কার না। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে, এখনো কেউ গ্রেফতার হননি।

এলেভি বলেন, আগুনে কেউ হতাহত হননি। মসজিদটিতে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নিউ হ্যাভেন অগ্নিনির্বাপণ দফতর থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুড়ে কয়লা হয়ে যাওয়া মসজিদটির সামনে সোমবার এক সংবাদ সম্মেলনে অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান জন অ্যালস্টোন বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা সহায়তা করছে।

এক সংবাদ সম্মেলনে গভর্নর নেড ল্যামন্ট বলেন, এ ধরনের হামলা অবশ্যই বেদনাদায়ক ও বিদ্বেষপূর্ণ।
উগ্র জাতীয়তাবাদ আর উগ্র মৌলবাদ এর নগ্ন উন্মত্ততায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে লক্ষ্যবস্তু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD