শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

মধ্যরাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

দুপুরের বৃষ্টির পর মঙ্গলবার মধ্যরাতে আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হানা দিয়েছে বৃষ্টি।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় রাজধানীতে শুরু হয় মুশলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থেমে থেমে বইছে দমকা হাওয়া। এ সময় দেশের অন্যান্য জেলা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ১১টার পর রাজধানীতে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি হয় প্রায় দুই ঘণ্টা। দুপুর ১টার পর রোদের দেখা মেলে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে আর মেঘ দেখা যায়নি। এভাবেই ছিল রাত ১০টা পর্যন্ত।

রাত ১১টার পর আবার মেঘ জমতে শুরু করে রাজধানীর আকাশে। সাড়ে ১১টায় হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় মুশলধারে বৃষ্টি। বজ্রপাতের শব্দও ভেসে আসে কানে।

রাত ১২টায় আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, রাজধানীতে রাত সাড়ে ১১টার পর বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আরও এক ঘণ্টা স্থায়ী হওয়ার পর ঢাকার আকাশ পরিস্কার হবে। তখন বৃষ্টি থেমে যেতে পারে।

তিনি আরও বলেন, রাতে দেশের অন্যান্য জেলায়ও একই সঙ্গে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে বরগুনা, বাগেরহাট, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, রাজশাহীতে বৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD