শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চললো আজ; তবে উত্তেজনা কমার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। উল্টো ইসরায়েলের পক্ষ নিয়ে চলমান সংঘাতে যেকোনো মুহূর্তে সরাসরি যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির মধ্যেও পিছপা হওয়ার কোনও মনোভাব নেই ইরানের। ফলে, ক্রমশই ভয়ংকর রূপ ধারণ করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ অবস্থায় চলমান এ সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।    

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার।  

বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ইরানে গত ছয় দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমানের পাশপাশি ভয়ংকর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সবশেষ ইরানে হামলা চালনোর পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র মারিয়া জাখারোভা। 

সেখানে বক্তব্য প্রদানকালে ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো ও শান্তিপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আমি সামরিক স্থাপনাগুলোর কথা বলছি না, বিশেষ করে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোর কথা বলছি।
 
পরিস্থিতি বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটা একটি ভয়ানক, রাক্ষসী খেলা, অনেকের মতেই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে যা। এটাই ভয়াবহ বাস্তবতা; এটা সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বিশ্ব।

এরপরই এই রুশ কর্মকর্তা জোর দিয়ে বলেন, কূটনীতি এখনও সম্ভব। কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সর্বদাই থাকে।
 
এর আগে, ইরানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। 
 
বুধবার (১৮ জুন) এক বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে।
 
এদিকে ইরান-ইসরায়েল সংঘাতের দ্রুত অবসান চেয়ে ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে কথা বলেন তিনি।
 
রাশিয়ার রাষ্টীয় বার্তা সংস্থা তাস–এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই নেতাই চলমান সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। 
 
পুতিন জানিয়েছেন, এই সংকটে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতার সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতের প্রেসিডেন্টকে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD