তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফী আহমেদ।
দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনি এলাকা(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ীর) সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। ভোটারদের মধ্যে চালিয়ে যাচ্ছেন সরকারের নানা উন্নয়নের প্রচারণা।
বৃহস্পতিবার পাচঁ শতাধিক মোটরসাইকেলে শোডাউন করে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করে কদমশ্রী বাজারের জনসভায় যোগদান করেন। সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক তালুকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও আওয়মী লীগ নেতা আব্দুল হান্নান তালুকদার শামীম, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিকচান মিয়া,উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী,উপজেলা তাঁতী লীগের আ্হবায়ক তোফায়েল আহমে, মোহনগঞ্জের যুবলীগ নেতা রয়েল মিয়া, আওয়ামী লীগ নেতা খোকন মাস্টার,শহিদুল্লাহ মাস্টার.উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক জাকির হোসেন প্রমুখ ।
সভা শেষে উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করে আয়োজক ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন।