মোঃ সাকের খান, মদন(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে মদন সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ৬টি হুইল চেয়ারসহ বিভিন্ন সরঞ্জমাদি বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান,সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম চৌধুরী,সাধারণ সম্পাদক আল মাহবোব আলম, প্রতিবন্ধী স্কুলের সভাপতি উজ্জ্বল রহিম,ইউনিয়ন সমাজকর্মী মোঃ নূরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।