শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

মদনে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় পালিয়ে যাওয়ার ১৬ ঘন্টা পর শনিবার দুপুরে পুনঃরায় মাদক ব্যবসায়ী ইলিয়াস মিয়া (৩৫) কে ৬০ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানা পুলিশ।

সে উপজেলা মদন ইউনিয়নের ফেকনী গ্রামের আব্দুস সামাদ শিকচানের ছেলে। তার জব্দকৃত নোটবুকের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে দেওয়ান বাজার থেকে মঞ্জু মিয়ার ছেলে মনির (৩৫) কে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টায় পুলিশ ফেকনী গ্রামের নিজ বাড়ী থেকে মাদক ব্যবসায়ী ইলিয়াস মিয়াকে ৬০ পিস ইয়াবাসহ আটক করলে পুলিশের উপর হামলা চালিয়ে সে পালিয়ে যায়। পুলিশ ইলিয়াসের পরিবারের লোকজনকে আটক করে থানায় নিয়ে আসলে শনিবার দুপুরে তাকে ফেকনী গ্রামের পাট ক্ষেত থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস ও মনিরের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে ইলিয়াসের পরিবারের লোকজন পুলিশের সাথে দূর্ব্যবহার করায় তাদের আটক করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD