শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ভৈরবে ৫৫জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংর্বধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: ভৈরবে ১৬টি কিন্ডারগার্টেন স্কুলের ৫৫ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে ভৈরব কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজন এ সংর্বধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে কিন্ডার গার্টেন এসোসিয়েশন অধিভূক্ত কিন্ডারগার্টেন সমূহের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
কিন্ডার গার্টেন এসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি আশাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ প্রমুখ।

জানা যায়, ভৈরবে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আওতাভুক্ত ৬০টি স্কুল রয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৬টি স্কুলের অংশ গ্রহণ করে। ১৬টি স্কুলের মধ্যে ৫৫ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা দেয়া হয়। প্রত্যক শিক্ষার্থীকে এক হাজার টাকার বৃত্তিসহ ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় অতিথি তাদের বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ অত্যন্ত ব্যবস্থা করা হবে। বিশেষ প্রশিক্ষক দ্বারা উপজেলার সকল স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে তিনি জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিপ্রসাদ হাইস্কুল প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাবেক সভাপতি মাসুম বিল­াহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD