শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

ভৈরবে শিক্ষার্থী অপহরণ চেষ্টায় মাদ্রাসার শিক্ষক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুই শিক্ষার্থীকে অপহরণ চেষ্টায় মাদ্রাসা শিক্ষককে আটক করছে পুলিশ। আটককৃত ব্যক্তি ময়মনসিংহ সদরের মৃত খালেক মিয়ার ছেলে ইয়াহিয়া (৬০)।

আজ সোমবার বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ভৈরব শহরের লক্ষীপুর সায়েব আলী মদীনাতুল ইতিমখানার শিক্ষক। অপহৃত মাদ্রাসা ছাত্ররা হলো সারোয়ার (১২) ও শাহীন মিয়া (১৪)। এদুজন ভৈরব রানীর বাজার এলাকার আলী হাফিজিয়া মাদ্রসার ছাত্র।

ঘটনার বিবরণে জানা গেছে, মাদ্রাসার ওই দুজন ছাত্র গত শনিবার দুপুরে ঘুরাঘুরি করতে ভৈরব রেলওয়ে স্টেশনে যায়। এসময় ওই শিক্ষক ফুসলিয়ে দুই ছাত্রকে নিউটাউনস্হ বাসায় নিয়ে গিয়ে পুলিশের ভয় দেখিয়ে আটকিয়ে রাখেন।

এদিকে জনাব আলী মাদ্রাসার শিক্ষকরা দুই ছাত্র নিখোঁজের খবর তাদের পরিবারকে জানালে তারা সবাই ছাত্রদের খোঁজাখুজি শুরু করেন। সোমবার দুপুরে শিক্ষক ইয়াহিয়া জনাব আলী মাদ্রাসার শিক্ষককে মোবাইলে ফোন করে জানান, নিখোঁজ দুইজন ছাত্র তার সন্ধানে আছে, কিছু টাকা দিলে তিনি ছাত্রদের উদ্ধার করে দিবেন। তার কথায় রাজী হয়ে শিক্ষকরা ঠিকানা পেয়ে ভৈরব শহরের নিউটাউনস্হ তার বাসা থেকে দুই ছাত্রকে উদ্ধার করা হয়।

ভৈরব থানাকে ঘটনা অবহিত করলে পুলিশ ঘটনাস্হলে এসে ওই শিক্ষককে গ্রেফতার করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD