রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জ আদালতের আদেশে ভৈরবে আজ রোববার দুপুরে সুজন মিয়া নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
উপজেলার আগানগর ইউনিয়নের তুলাকান্দি গ্রামের তুলাকান্দি কবরস্হান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করে। এসময় ভৈরব থানা পুলিশসহ অভিযোগকারী সুজনের স্ত্রী সুরজাহান বেগম উপস্থিত ছিলেন।
উত্তোলনের পর আজই লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার গকুলনগর গ্রামের ইমান উদ্দিন ইমুর বিবাহিত পুত্র সুজন মিয়া (২৮) চলতি বছরের গত ১৭ মে নিজ বাড়ীতে আত্মহত্যা করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহারুল ইসলাম বাহার জানান, আত্মহত্যার ঘটনাটি সাড়ে ৩ মাস আগের ঘটনা। তখন পুলিশকে না জানিয়ে লাশটি দাফন করা হয়েছিল। পরে তার স্ত্রী সুরজাহান ৪ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করলে আদালতের নির্দেশে রোববার (২ সেপ্টেম্বর) কবর থেকে লাশ উত্তোলন করে লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্চ পাঠানো হয়।