শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

ভৈবরে শহীদ আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: ভৈরবে শহীদ আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত । দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জ ভৈরবে বেগম অাইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৪আগস্ট) সন্ধ্যা ৬টায় ভৈবর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি হাজী সিরাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় আলোচক বৃন্দরা হলেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এড. ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জাকির হোসেন কাজল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মমতাময়ী নারী নেত্রী আইভি রহমান আমাদের ভৈরবের গৌরব। দলের জন্য জীবন দিয়েছেন তিনি। কিন্তু আজও তার বিচারের রায় সম্পন্ন হয়নি। সেদিন তিনি বেচেঁ থাকতেন যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে ট্রাকে চড়ে যেতেন। কিন্তু তিনি ছিলেন কর্মীবান্ধব নেত্রী। তৎকালীন কেন্দ্রীয় আওয়মীলীগের সভানেত্রী থাকা সত্বেও জন সাধারণের সাথে মঞ্চের নিচে বসতেন। এসময় বক্তারা প্রধান মন্ত্রীর কাছে ২০০৪ সালে বিএনপি, জামাত জোট সরকারের মদদে ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের বিচারের দাবী জানিয়ে বলেন আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন যেন আইভি রহমানসহ সকল শহীদের বিচারের কাজ সম্পন্ন করা হয়।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান ২০০৪ সালের ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন তিনি। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলোচনা সভার আগেও আজ সকাল ৯টায় ৪নং ওয়ার্ড কমলপুর ভৈরব থানা সংলগ্ন শহীদ আইভি রহমান তোরণে ভৈবর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের পুশ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেন করা হয়। সকাল সাড়ে ১০ টায় শহীদ আইভি রহমানের পিত্রালয় ৯নং ওয়ার্ডে গড়ে উঠা আইভি রহমান চত্বরে ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুশ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আইভি রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেনআওয়ামীলীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD