শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ম্যাচের শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জামাল ও হামজারা। যার ফল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। খেলার সময় যখন ৬ মিনিট তখন হামজার করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন তিনি।   

জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমে রাকিবের থ্রু বল থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল থেকে বক্সের ভেতর শট নেওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। এই গোলে  ২-০ গোলে এগিয়ে  যায় স্বাগতিকরা।  

আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে, এরপর চলেছে সংস্কার কাজ।

গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে প্রতিশোধ  নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামে বাংলাদেশ।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পান ফাহামেদুল ইসলাম। সেবার সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করলেও  স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে সৌদি থেকেই তাকে ফিরে যেতে হয় ইতালিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD