শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ভিসা দেওয়া বন্ধ পাকিস্থানের নাগরিকদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:মানবতাবিরোধী অপরাধের বিচারে পাকিস্তানের নাক গলানো শুরু নিয়ে ২০১৩ সাল থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েন শুরু। পরে ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তা ও কূটনীতিকদের জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের ঢাকা থেকে ফিরিয়ে নিতে বাধ্য করা হয়। এর জেরে ইসলামাবাদে বাংলাদেশের এক কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল পাকিস্তান। মোটামুটি কয়েক বছর ধরেই একধরনের শীতল অবস্থার মধ্যে যাচ্ছে দুই দেশের সম্পর্ক।

ইসলামাবাদে দায়িত্ব পালন শেষে দেশে ফিরতে গত জানুয়ারির শুরুতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেন। চার মাসেও বিষয়টির সুরাহা না হওয়ায় পাকিস্তানের নাগরিকদের জন্য ১৩ মে থেকে ভিসা দেওয়া বন্ধ করেছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

সোমবার রাতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জার্মান বাংলা ২৪ কে এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার বিকেলে রুশ বার্তা সংস্থা স্পুতনিক নিউজ দিল্লি থেকে করা এক খবরে বলেছে, কূটনৈতিক অচলাবস্থার জেরে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করেছে বাংলাদেশ।

ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে জানা গেছে, গত বছরের ৬ নভেম্বরের পর থেকে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্সেলর দায়িত্ব পালন শেষে দেশে ফেরেন। নতুন কর্মকর্তা যোগ না দেওয়ায় গত বছরের নভেম্বর থেকে ১৩ মে পর্যন্ত ইকবাল হোসেন প্রেস কাউন্সেলরের পাশাপাশি ভারপ্রাপ্ত ভিসা কাউন্সেলরের দায়িত্ব পালন করে আসছিলেন। এ বছরের ৩০ মার্চ ঢাকায় ফেরার কথা ছিল ইকবাল হোসেনের। ভিসার মেয়াদ শেষ হওয়ায় নিজের ও মেয়ের ভিসার মেয়াদ বাড়াতে গত ৭ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন প্রেস কাউন্সেলর। অন্যদিকে, শেষ মুহূর্তের গোছগাছের জন্য বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে ঢাকায় তাঁর স্ত্রী ও ছেলে ভিসার আবেদন করেছিলেন পাকিস্তান হাইকমিশনে।

এ বিষয়ে ইকবাল হোসেন জার্মান বাংলা ২৪ কে বলেন, ‘জানুয়ারির শুরুতে আবেদনের পর ভিসার মেয়াদ বাড়াতে বেশ কয়েকবার কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু এতে কোনো কাজ হয়নি। ভিসার মেয়াদ বাড়ানো হবে কি হবে না, কিছুই আমাকে জানানো হয়নি। শুধু বলা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আবার ঢাকায় আমার স্ত্রী ও ছেলে অন্তত তিনবার ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ভিসা পাননি। ঢাকায় ফিরে যাব বলে গত ৩০ এপ্রিল সব মালপত্র পাঠিয়ে দিয়েছি। এমন এক অবস্থায়, আমার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিসা নিয়ে এমন এক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ইকবাল হোসেন ১৩ মে হাইকমিশনার তারিক হাসানকে জানিয়ে দেন, তাঁর পক্ষে ভারপ্রাপ্ত ভিসা কাউন্সেলরের দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমন এক প্রেক্ষাপটে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ১৩ মে থেকে পাকিস্তানের নাগরিকদের জন্য কোনো ভিসা দিচ্ছে না।

এদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানান, ইসলামাবাদে বাংলাদেশের প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়টি সুরাহার কথা বলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD