শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

ভিয়েনায়-নারায়ণগঞ্জ এসোসিয়েশন অস্ট্রিয়ার ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
ভিয়েনায়-নারায়ণগঞ্জ এসোসিয়েশন অস্ট্রিয়ার ইফতার মাহফিল

মার্ক রায়,তুলুস,ফ্রান্স প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিয়েনায় নারায়ণগঞ্জ অস্ট্রিয়া এসোসিয়েশন এক ইফতার মাহফিলের আয়োজন করে। রাজধানী ভিয়েনার মসজিদুল মামুর জামে মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অস্ট্রিয়া এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমেদ ফিরোজ, সহ-সভাপতি মাহবুব খান, সহ-সাধারণ সম্পাদক মোমেন এবং বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মসজিদুল মামুরের প্রতিষ্ঠাতা মহসীন মোল্লাসহ ভিয়েনাস্থ প্রবাসীবাংলাদেশিরা।

মাহফিলের শুরুতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদুল মমুরের ইমাম মমিনুল হক। পরে ভিয়েনাস্থ বাংলা কমিউনিটির অভিভাবক মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।

ভিয়েনায়-নারায়ণগঞ্জ এসোসিয়েশন অস্ট্রিয়ার ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বকুল বলেন, আমরা প্রতি বছর এই ইফতারের আয়োজন করে থাকি এবং প্রতি বছর বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা এতে শরিক হন।নারায়ণগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ বলেন, গত বছর ফরহাদ ভাই আমাদের এই ইফতার মাহফিলে শরিক হয়েছিলেন।কিন্তু এ বছর ভাইকে পেলাম না। এ জন্য আমরা খুব ব্যথিত।তিনি আরও বলেন, ভিয়েনাস্থ নারায়ণগঞ্জবাসীদের মধ্যে একতা দৃঢ় করতে এই ইফতারের আয়োজন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD