শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ভারত মহাসাগরে চীনের ডুবোজাহাজ, দিল্লির উদ্বেগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
???? ???????? ???? ???? ????? ?? ?????????, ?????? ?????? ???????

জার্মানবাংলা ডেস্ক: মিয়ানমারের বন্দর তৈরি করছে চীন। চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলাই দেশটির লক্ষ্য। যে কারণে ভারত মহাসাগরে পাঁচ বছরে আটটি ডুবোজাহাজ পাঠিয়েছে চীন। এতেই উদ্বেগ বাড়ছে দিল্লির।

চীনের পাঠানো ডুবোজাহাজগুলোর মধ্যে আছে পরমাণু ক্ষমতাসম্পন্ন জাহাজ। মাঝেমধ্যেই কলম্বো ও করাচি হয়ে ভারতীয় জলসীমার কাছাকাছি এসে পড়ে এগুলো। মূলত এই কারণেই উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। স্যাটেলাইটের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারতীয় নৌবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালাচ্ছে উপকূল রক্ষীবাহিনীও।

গত পাঁচ বছর ধরে ভারত মহাসাগরে এমন কর্মকাণ্ড চলছে বলে সম্প্রতি গোয়েন্দাদের একটি রিপোর্টে বলা হয়। এই রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত একটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে ‘আনন্দবাজার’।

পত্রিকাটি আরও জানায়, আটটি ডুবোজাহাজের একটি প্রায় একমাস অবস্থান করে ভারতীয় জলসীমায়। একের পর এক পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ পাঠায় না বেইজিং। বরং একবার সাধারণ জাহাজ আরেকবার পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ পাঠায় দেশটি।

এই বিষয়ে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা জানান, গত অক্টোবরে প্রায় একমাস ধরে ভারত মহাসাগরে অবস্থান করছিল একটি চীনা ডুবোজাহাজ। কখনও ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় একই সময়ে একাধিক চীনা জাহাজ দেখা যায়। এডেন উপসাগরে একবার বেইজিংয়ের জলদস্যু প্রতিরোধ বাহিনীর তিনটি জাহাজকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়।

এক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল লানবা বলেন, ভারত মহাসাগর নিয়েই যত দুশ্চিন্তা আমাদের। তবে ২০৫০ সালের মধ্যে আমাদের হাতে ২০০ রণতরী এসে যাবে। বিমানের সংখ্যা দাঁড়াবে ৫০০। তখন আমাদের নৌবাহিনীও বিশ্বমানের হয়ে যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD