শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত না পাকিস্তান, কে বেশি সামরিক শক্তিধর?

আশীষ কুমার দে, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫

* ভারতের স্থল সৈন্যসংখ্যা পাকিস্তানের দ্বিগুণ
* পাকিস্তানের সীমান্তসৈন্য ভারতের এক-তৃতীয়াংশ
* স্থল নৌ আকাশ শক্তিতে অনেক এগিয়ে ভারত
* পারমাণবিক অস্ত্রসংখ্য পাকিস্তানের কিছুটা বেশি

ভারত ও পাকিস্তানের মধ্যে কিছুদিন ধরেই উত্তেজনাকর পরিস্থিতি চলছিল; যা শেষপর্যন্ত গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয় শহরে একযোগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধের দিকেই এগুলো। ভারতীয় সামরিক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীও বদলা নিতে শুরু করেছে। আজ বুধবার সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, পাকিস্তানের ৮ জন ও ভারতের তিনজন নিহত হয়েছেন।

তবে ভারত-পাকিস্তানের মধ্যে এমন হামলা-পাল্টা হামলা নতুন নয়। একাধিকবার ভয়াবহ যুদ্ধেও জড়িয়েছে পারমাণবিক শক্তিধর এ দুটি দেশ। সর্বশেষ তথ্য মতে, পাকিস্তান ভূখন্ডে ক্ষেপনাস্ত্র হামলার পর পাল্টা হামলায় তিন রাফালসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও।

এমন যুদ্ধ পরিস্থিতিতে সর্বাগ্রে আলোচিত হচ্ছে দক্ষিণ এশিয়ার পারমাণবি শক্তিধর দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার বিষয়টি।

আন্তর্জাতিক সামরিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুুলনা করা হলে সেখানে জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি-আদর্শের এক জটিল হিসাব-নিকাশ সামনে চলে আসে। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে।

এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান বড় ধরনের সামরিক সংঘাতেও জড়িয়ে পড়তে- এমন আশঙ্কাও করেছিলেন অনেকে। তাই প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে দুটি আন্তর্জাতিক সংস্থা গত মাসে আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সংস্থা দুটি হচ্ছে- গ্লোবাল ফায়ার পাওয়ার ও মালয়েশিয়াভিত্তিক ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’।

গ্লোবাল ফায়ার পাওয়ারের বরাত দিয়ে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আজকাল গত মাসের তৃতীয় সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বলা হয়েছিল, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সাম্প্রতিক এক বক্তব্যের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারো তীব্র আকার ধারণ করেছে। ভারত এবং কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতের ১৩ লাখ সেনাশক্তিকে উড়িয়ে দিয়ে বলেন, যদি এতো বিশাল বাহিনী পাকিস্তানকে ভয় দেখাতে না পারে, তাহলে কিছু জঙ্গিও ভারতের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না।

তার মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং পুরনো বিতর্ক আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ কওে, উভয় দেশের সামরিক শক্তির তুলনা নিয়ে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- যদি যুদ্ধ শুরু হয়, তাহলে পাকিস্তান কতোক্ষণ ভারতের বিরুদ্ধে টিকে থাকতে পারবে?

জেনারেল মুনির বলেছেন, “অনেকেই আশঙ্কা করছেন যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে পাকিস্তান বিনিয়োগ পাবে না।” তিনি আরো বলেন, “আপনার কি মনে হয় সন্ত্রাসীরা দেশের ভাগ্য কেড়ে নিতে পারবে? ১৩ লাখের ভারতীয় সেনাবাহিনী, তার সমস্ত শক্তি দিয়ে, যদি তারা আমাদের ভয় দেখাতে না পারে, তাহলে কি আপনি মনে করেন এই সন্ত্রাসীরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পরাজিত করতে পারবে?”

বিশ্বব্যাপী সামরিক শক্তির তালিকা তৈরিকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য উদ্ধুত কওে দৈনিক আজকালের প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রায় সাড়ে ১৪ লাখ সক্রিয় সেনাকর্মী রয়েছেন; যা এই বাহিনীকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীতে পরিণত করেছে।

তুলনামূলকভাবে, পাকিস্তানের সক্রিয় বাহিনী ভারতীয় সেনাবাহিনীর এই সংখ্যার অর্ধেকেরও কম। ভারতের একটি উল্লেখযোগ্য বৃহৎ আধাসামরিক বাহিনীও রয়েছে, যেখানে ২৫ লাখেরও বেশি কর্মী রয়েছে; এর বিপরীতে পাকিস্তানে সেই সংখ্যা প্রায় পাঁচ লাখ।

ভারতের কাছে রয়েছে ৪,৫০০টি ট্যাঙ্ক এবং প্রায় ৫৩৮টি যুদ্ধবিমান। রয়েছে, অর্জুন মেইন ব্যাটল ট্যাঙ্ক, ব্রাহ্মোস মিসাইল, টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, পিনাক মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার এবং হাউইটজার আর্টিলারি বন্দুকের মতো উন্নত অস্ত্রশস্ত্র।

ভারতের বিমান বাহিনী তার প্রতিরক্ষার আরো একটি শক্তিশালী স্তম্ভ। প্রায় ২,২২৯টি বিমান রয়েছে। যার মধ্যে ৬০০টিরও বেশি যুদ্ধবিমান, ৮৩১টি সহায়ক বিমান এবং প্রায় ৯০০টি হেলিকপ্টার রয়েছে। প্রধান যুদ্ধবিমানগুলির মধ্যে রয়েছে রাফায়েল, মিরাজ ২০০০, মিগ-২৯ এবং দেশীয়ভাবে তৈরি উন্নতমানের সুখোই ঝঁ-৩০গকও। ভারতের কাছে ব্রহ্মোস, রুদ্রম, অস্ত্র, নির্ভয় এবং আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।

দৈনিক আজকালের প্রতিবেদন বলছে, ভারতের নৌবাহিনী দেশটির প্রতিরক্ষা বাহিনীর আরো একটি শক্তিশালী শাখা। ক্রমাগতভাবে তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে ভারত।

ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে ১ লাখ ৪২ হাজারেরও বেশি কর্মী রয়েছে। রয়েছে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনসহ প্রায় ১৫০টি যুদ্ধজাহাজ। এছাড়া বিমানবাহী দুটি প্রধান রণতরী ‘আইএনএস বিক্রমাদিত্য’ ও ‘আইএনএস বিক্রান্ত’ রয়েছে ভারতীয় নৌবাহিনীতে।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স অনুসারে, গত বছর বিশ্বের নবম শক্তিশালী সামরিক বাহিনী ছিল পাকিস্তানে। কিন্তু এ বছর দ্বাদশ স্থানে নেমে এসেছে। এই পতন সত্ত্বেও, দেশটি এখনও সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী।

পাকিস্তানের সক্রিয় সামরিককর্মীর সংখ্যা প্রায় ৬,৫৪,০০০। পাক সেনাবাহিনীতে রয়েছে ১,৪৩৪টি বিমান; যার মধ্যে ৩৮৭টি যুদ্ধবিমান, ৬০টি পরিবহন বিমান, ৫৪৯টি প্রশিক্ষণ বিমান এবং ৩৫২টি হেলিকপ্টার রয়েছে। এছাড়াও আকাশে জ্বালানি ভরার ৪টি ট্যাঙ্কার এবং ৫৭টি আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে।

পাকিস্তানের নৌবাহিনীতে ১১৪টি জাহাজ রয়েছে; যার মধ্যে ৮টি সাবমেরিন এবং ৯টি ফ্রিগেট রয়েছে। ভারতের নৌবহরের তুলনায় আকারে ছোট হলেও, এই অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি রয়েছে। স্থলভাগে, পাকিস্তানের সেনাবাহিনী ৩,৭৪২টি ট্যাঙ্ক, ৫০,০০০-এরও বেশি সাঁজোয়া যান, ৭৫২টি স্ব-চালিত আর্টিলারি ইউনিট এবং ৬৯২টি মোবাইল রকেটলাঞ্চার রয়েছে।

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) এর বরাত দিয়ে ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’ও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘জিএফপি সূচক-২০২৫’ অনুসারে করা প্রতিবেদনটি ২৫ এপ্রিল সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো:

র‌্যাঙ্কিংয়ে ভারতের তুলনামূলক ভালো অবস্থানের জন্য দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলনকে গুরুত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের বর্তমান অবস্থানের জন্য দুর্বল অর্থনীতির জন্য নানা সীমাবদ্ধতা ও চীনের ওপর নির্ভরশীলতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। তা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় পাকিস্তান কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সামরিক-বেসামরিক জনশক্তি
প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্যও তা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর ওপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে।

ভারতের জনসংখ্যা ১৪০ কোটি (বিশ্বে দ্বিতীয়)। সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ। সক্রিয় সেনা ১৪ লাখ ৬০ হাজার (বিশ্বে দ্বিতীয়)। রিজার্ভ সেনা ১১ লাখ ৬০ হাজার (বিশ্বে সপ্তম)। আধা সামরিক বাহিনীর সদস্য ২৫ লাখ ৩০ হাজার (বিশ্বে দ্বিতীয়)। মোট সামরিক (সক্রিয় ও রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী) জনবল ৫১ লাখ।

অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখ (বিশ্বে পঞ্চম)। সক্রিয় জনবল ১০ কোটি ৮০ লাখ। সক্রিয় সেনা ৬ লাখ ৫৪ হাজার (বিশ্বে সপ্তম)। রিজার্ভ সেনা ৬ লাখ ৫০ হাজার। আধাসামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য (রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোরসহ) মোট সামরিক শক্তি ১৭ লাখ (সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী)।
ভারতের জনবল পাকিস্তানের তুলনায় কয়েকগুণ বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে ‘মুজাহিদ’ এর মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে।

ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি–থ্রি/ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (পাল্লা ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার), মিরেজ ২ হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরিহান্ট। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার (নো ফার্স্ট ইউজ/এনএফইউ) নীতির পক্ষে ভারত। তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি।

অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে সামান্য বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন-টু/থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাত্র, এফ-১৬ যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ‘ফুল-স্পেকট্রাম ডেটারেন্স’ নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD