শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-চীন বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে: চীনা মুখপাত্র মাও নিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ভারত-চীন সম্পর্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইতিবাচক মন্তব্যের জবাবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যে, চীন এটিকে উপলব্ধি করে এবং পারস্পরিক অর্জনের অংশীদার হওয়া এবং ‘ড্রাগন ও হাতির নৃত্য’ বাস্তবায়ন করা চীন এবং ভারতের জন্য একমাত্র সঠিক পছন্দ।

মাও নিং বলেন যে গত অক্টোবরে, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী মোদী কাজানে একটি সফল বৈঠক করেছিলেন, যা চীন-ভারত সম্পর্ক উন্নয়ন ও বিকাশের জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেছিল। সম্প্রতি, উভয়পক্ষই দুই দেশের নেতাদের দ্বারা সম্পাদিত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে আন্তরিকতার সাথে বাস্তবায়ন করেছে, সকল স্তরে বিনিময় এবং বাস্তব সহযোগিতা জোরদার করেছে এবং একাধিক ইতিবাচক ফলাফল অর্জন করেছে।

মাও নিং উল্লেখ করেছেন: “চীন ও ভারতের মধ্যে ২০০০ বছরেরও বেশি সময় ধরে বিনিময়ের ইতিহাসে, বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং পারস্পরিক শিক্ষাই মূলধারা, যা বিশ্ব সভ্যতা এবং মানব অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে, উভয়পক্ষের বর্তমান সাধারণ কাজ হল তাদের নিজ নিজ দেশের উন্নয়ন এবং পুনরুজ্জীবন অর্জনের জন্য প্রচেষ্টা চালানো। তাদের একে অপরকে বোঝা, সমর্থন করা এবং অর্জন করা উচিত। এটি দুই দেশের ২.৮ বিলিয়নেরও বেশি মানুষের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ, আঞ্চলিক দেশগুলোর সাধারণ প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ, বিশ্বব্যাপী দক্ষিণের অসামান্য বৃদ্ধির ঐতিহাসিক প্রবণতার সাথে সঙ্গতিপূর্ণ এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সহায়ক। পারস্পরিক অর্জনের অংশীদার হওয়া এবং ‘ড্রাগন ও হাতির নৃত্য’ বাস্তবায়ন করা চীন ও ভারতের জন্য একমাত্র সঠিক পছন্দ।”

মাও নিং জোর দিয়ে বলেন যে, চীন দুই দেশের নেতাদের মধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ ঐকমত্য পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের জন্য ভারতের সাথে কাজ করতে ইচ্ছুক, এ বছরের চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীকে সকল ক্ষেত্রে এবং সকল স্তরে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করে এবং চীন-ভারত সম্পর্কের উন্নয়নকে একটি সুস্থ ও স্থিতিশীল পথে এগিয়ে নিয়ে যেতে চায়।
সূত্র : স্বর্ণা-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD