শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ভারতে সমকামিতা আর অপরাধ না বৈধতা পেলো সুপ্রিম কোর্টের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

ভারতে সমকামিতাকে আর অপরাধ হিসেবে দেখা হবে না। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে স্বীকৃতি হয়েছে দেশটির সমকামীদের দীর্ঘদিনের চাওয়া।

ব্রিটিশ আমলের বিতর্কিত ৩৭৭ ধারাটি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রায় প্রদানকালে আদালতের প্রধান বিচারক দীপক মিশ্র বলেন, ‘যৌনতার ভিত্তিতে যে কোন বৈষম্য মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে।’

তিনি আরো বলেন, ‘সামাজিক নৈতিকতার নাম করে একজন ব্যক্তির মৌলিক অধিকারও ক্ষুন্ন করা যায় না। ভারতের সংবিধান একজন সাধারণ নাগরিককে যেসব অধিকার দেয়, তার সবগুলোই সমকামীদের প্রাপ্য।’

বিচারপতি দীপক মিশ্রের সঙ্গে সহমত পোষণ করে একই ধরনের বক্তব্য দিয়েছেন বাকি চার বিচারপতিও।

২০০১ সালে ৩৭৭ ধারার বিরুদ্ধে সর্বপ্রথম আপত্তি জানায় ভারতের স্বে‌চ্ছাসেবী সংগঠন নাজ ফাউন্ডেশন। তারা ঔপনিবেশিক আমলের ওই ধারার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করে। যার ফলশ্রুতিতে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সম্মতির ভিত্তিতে দুই প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক অপরাধ নয়।

পরে দিল্লি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান একাধিক ব্যক্তি ও সংগঠন। ২০১৩ সালে দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতা আছে। সমকামিতাকে অপরাধ মুক্ত ঘোষণা করতে হলে সংসদে নতুন আইন পাশ করতে হবে।

পরে এ নিয়ে নতুন রিট আবেদন করা হয় এবং শুরু হয় আইনি লড়াই। আজ বৃহস্পতিবার ২০১৩ সালের রায়কে অগ্রাহ্য করে ৩৭৭ ধারাকে বাতিল ঘোষনা করে সুপ্রিম কোর্ট। যার প্রেক্ষিতে স্বীকৃত হলো ভারতীয় সমকামী গোষ্ঠীর দীর্ঘদিনের চাহিদা।

সূত্র: এনডিটিভি/ হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD