শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে বিচারপতির বাড়িতে মিলল রাশি রাশি নোট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। দমকল আগুন নেভানোর সময় প্রচুর টাকা পায়, পুলিশও সেখানে ছিল। এই খবর সামনে আসার পরই আলোড়ন শুরু হয়েছে।

আগুন লাগার সময় বিচারপতি ভার্মা দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার পর একটি ঘরে রাশি রাশি নোট পায়।

বিচারপতি ভার্মা শুক্রবার হাইকোর্টে যাননি। বলা হয়েছে, তিনি ছুটিতে আছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানায়। এরপরই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের কলিজিয়ামের বৈঠক ডাকেন। এই কলিজিয়ামের সদস্য হলেন সুপ্রিম কোর্টের পাঁচ প্রবীণ বিচারপতি। বিচারবিভাগ নিয়ে তারাই সিদ্ধান্ত নেন।

কলিজিয়াম ঠিক করেছে, প্রথমেই বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হবে। কারণ, তিনি এলাহাবাদ হাইকোর্ট থেকেই বদলি হয়ে দিল্লি হাইকোর্টে এসেছিলেন।

কী হয়েছিল?

গত ১৪ মার্চ রাত সাড়ে এগারোটা নাগাদ দিল্লিতে বিচারপতি যশবন্ত ভার্মার তুঘলক রোডের সরকারি বাসভবনে আগুন লাগে। তার বাসভবন থেকে ফোন পেয়ে দমকল ও পুলিশ সেখানে পৌঁছায়।

আগুন নেভানোর পর বিপুল পরিমাণ টাকার সন্ধান পান এক দমকলকর্মীরা। এরপর দিল্লি পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘটনার রিপোর্ট পাঠানো হয়। মন্ত্রণালয় সেই রিপোর্টটি পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।

২০ মার্চ কলিজিয়ামের বৈঠকে ঠিক হয়, বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হবে।

কী করতে পারে সুপ্রিম কোর্ট?

১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট একটা নীতিনির্দেশিকা তৈরি করে। সেখানে বলা হয়েছিল, কোনো বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, অন্যায় কাজ করা, বিচারবিভাগীয় অনিয়মের অভিযোগ উঠলে কীভাবে তা নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সেই নীতি-নির্দেশিকা বলছে, কোনো বিচারক বা বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে প্রধান বিচারপতি অভিযুক্তের কাছ থেকে জবাব চাইবেন। যদি তার জবাবে তিনি সন্তুষ্ট না হন অথবা তার মনে হয়, তদন্ত করা দরকার তাহলে তিনি অভ্যন্তরীণ কমিটি গঠন করবেন। সেই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন ও হাইকোর্টের দুইজন বিচারপতি থাকবেন।

তদন্তের পর যদি কমিটির মনে হয়, যে অভিযোগ করা হয়েছে তা গুরতর এবং তার অপসারণ দরকার, তাহলে তারা প্রধান বিচারপতিকে সেই রিপোর্ট দেবেন। তখন প্রধান বিচারপতি তাকে ইস্তফা দিতে বলবেন।

তিনি পদত্যাগ না করলে প্রধান বিচারপতি সরকারকে জানাবেন, সংসদ তাকে ইমপিচ করতে পারে।

‘বিচারবিভাগের দুর্নীতির প্রসঙ্গ গুরুতর’

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কপিল সিবাল বলেছেন, বিচারবিভাগের দুর্নীতির প্রসঙ্গটা খুবই গুরুতর বিষয়। এই প্রথম প্রবীণ আইনজীবীরা এই উদ্বেগ জানাচ্ছেন এমন নয়। এটা বেশ কিছু বছর ধরে চলছে।

তার মতে, নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হওয়া দরকার। দুর্নীতি খুবই গুরুতর বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন ঠিক আছে, কিন্তু দুর্নীতি বেড়েছে।

সাবেক বিচারপতি আর এস সোনি বলেছেন, অভিযুক্ত বিচারপতিকে বদলি করা হয়েছে মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। এটা হওয়া উচিত নয়। বিচারপতিরাও আইনের উপরে নয়। তবে তাদের দুর্নীতির উপরে থাকতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান বিকাশ সিং বলেছেন, বিচারবিভাগের উপর মানুষের আস্থা আছে। তাতে ধাক্কা লাগা উচিত নয়। যদি বিচারপতির বাড়ি থেকে এত টাকা পাওয়া য়ায় এবং তার কোনো ব্যাখ্যা না আসে, তাহলে মানুষের আস্থায় ধাক্কা লাগতেই পারে।

সুপ্রিম কোর্টের আইনজীবী স্বপ্নিল কোটারিও বলেছেন, শুধুমাত্র বদলি করলে বিচারবিভাগের উপর আস্থা ফিরবে না। আমরা অপেক্ষা করব। দেখব সুপ্রিম কোর্ট কী করে। এটা তাদের কাছেও কঠিন পরীক্ষা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD