শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশু যৌন নিগ্রহের শিকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশু যৌন নিগ্রহের শিকার হয়। ভারতের বেসরকারি শিশু অধিকারসংক্রান্ত মুম্বাইভিত্তিক সংস্থা ‘ক্রাই’ বা ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’-এর একটি সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গতকাল বৃহস্পতিবার এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে জানানো হয়, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ গত ১০ বছরে ৫০০ গুণ বেড়েছে। এ অপরাধের ৫০ শতাংশই ঘটছে ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গে। এর মধ্যে ১৫ শতাংশই ঘটছে উত্তর প্রদেশে। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে এই হার যথাক্রমে ১৪ ও ১৩ শতাংশ।

ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৫টি রাজ্যেই শিশুরা নির্যাতনের শিকার বেশি। ২০১৬ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসাবে বলা হয়েছিল, ওই বছরই শিশুদের নির্যাতনের হার ১৪ শতাংশ বেড়েছিল। ওই হিসাবে বলা হয়েছিল, প্রতি ১৫ মিনিটে একটি শিশু ভারতে যৌন নিগ্রহের শিকার হয়।
‘ক্রাই’ বলেছে, ২০০৬ সালে এ সংখ্যা ছিল ১৮ হাজার ৯৬৭টি। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে, ১ লাখ ৬ হাজার ৯৫৮টিতে। ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৫টি রাজ্যে শিশুদের নির্যাতনের হার বেশি।

পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, ‘শিশু নিগ্রহ আগেও হতো। কিন্তু বিষয়গুলি সামনে আসত না। মা-বাবা বা অভিভাবকেরা সামাজিক লজ্জার ভয়ে বিষয়গুলো লুকিয়ে রাখতেন। এখন দিন বদলেছে। আধুনিক প্রযুক্তি যুগের আওতায় আসায় মানুষের কাছে উঠে আসছে শিশু নির্যাতনের নানা ছবি।’

অনন্যা চক্রবর্তী বলেছেন, ‘এখন আর মা-বাবার শিশু নির্যাতন নিয়ে চুপ থাকলে চলবে না, তাদেরও প্রতিবাদী হতে হবে। শিশুদের কথা মন দিয়ে শুনতে হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD