শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল ও চীনের মধ্যে রাজনৈতিক আস্থা বৃদ্ধি পেয়েছে :সি চিন পিংয়ের ব্রাজিল সফর

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গত রোববার বিকেলে বিশেষ বিমানে রিও ডি জেনিরোতে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। জি টোয়েন্টি নেতৃবৃন্দের ১৯তম শীর্ষসম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ব্রাজিল সফর করেন তিনি।

বিমানবন্দরে দেওয়া বক্তৃতায় ব্রাজিলের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সি। তিনি বলেন, চতুর্থ বারের মতো ব্রাজিল সফর করেছেন তিনি এবং গত ৩০ বছরে দেশটির উন্নয়ন ও পরিবর্তন অনুভব করেছেন। এবার সফরে ব্রাজিলের আন্তরিকতা তাঁর জন্য বেশ প্রীতিকর। চীন ও ব্রাজিল ঘনিষ্ঠ বন্ধু ও ভালো অংশীদার। বিশ্বের দুটি বড় উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ব্রাজিলের ভোগৌলিক অবস্থানে দূরত্ব থাকলেও দেশ দু’টি পরস্পরকে সমর্থন দেয়।

সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের রাজনৈতিক আস্থা দিন দিন বেড়েছে এবং বাস্তব সহযোগিতাও সাফল্যমণ্ডিত হয়েছে। মানব ও সাংস্কৃতিক সহযোগিতার বহুমুখী উন্নতি হয়েছে, ঐতিহ্যিক মৈত্রীও প্রাণবন্ত, আন্তর্জাতিক সমাজে ‘গ্লোবল সাউথে’র প্রতিনিধিত্ব করে ন্যায়সঙ্গত কণ্ঠস্বর দিয়েছে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সি জোর দিয়ে বলেন যে, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। এ গুরুত্বপূর্ণ সময় প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, দু’দেশের কৌশলগত যোগাযোগ এবং অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মত বিনিময় করবেন সি। এবার সফরের মাধ্যমে দু’পক্ষের বিভিন্ন খাতের আদান-প্রদান ও সহযোগিতা আরো গভীরতর হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সোনালি পর্ব বয়ে আনবে।

জি টোয়েন্টি নেতৃবৃন্দের ১৯তম শীর্ষসম্মেলন নিয়ে সি বলেন, বিভিন্ন পক্ষের সাথে যৌথ উন্নয়ন নিয়ে পরামর্শ করবেন, সমান ও সুশৃঙ্খল বিশ্বের বহুমুখীকরণ, সহনশীল ও অন্তর্ভুক্তির অর্থনীতির বিশ্বায়ন বাস্তবায়নে প্রচেষ্টা চালাবেন, যাতে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতায় জি টোয়েন্টির আরো বেশি ভুমিকা পালন করতে পারে।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD