শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল ও চীনের মধ্যে অভিন্ন স্বার্থ ও সুগভীর ঐতিহ্যিক মৈত্রী রয়েছে:প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

২১শে নভেম্বর ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

প্রেসিডেন্ট সি বলেন, চীন, ব্রাজিলের সাথে দৃঢ়ভাবে বহুপক্ষীয়বাদ সংরক্ষণ করবে, একসাথে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে এবং আরো সুন্দর বিশ্ব নির্মাণ করবে।
সি জোর দিয়ে বলেন যে, ‘পাঁচ বছর পর আবার ভালোবাসা ও আশার সমৃদ্ধ ব্রাজিলে সফর করার সুযোগ পেয়েছি। ব্রাজিলের বিভিন্ন মহলের বন্ধুদের কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে দ্বিপাক্ষিক মৈত্রী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতি ব্যাপক আশাবাদ প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট লুলার সাথে বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছি। গত ৫০ বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইতিহাস স্মরণ করে ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়ে চীন-ব্রাজিল সম্পর্কের উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান দু’নেতা। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সাথে দু’দেশ আরো ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়ন অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে। যৌথভাবে ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগকে ব্রাজিলের উন্নয়ন কৌশলের সাথে যুক্ত করবে। বৈশ্বিক কাঠামোর দ্রুত পরিবর্তনে চীন ও ব্রাজিল সহযোগিতা জোরদার করবে এবং ‘গ্লোবল সাউথ’ দেশগুলোর ঐক্যের সুদৃষ্টান্ত স্থাপন করবে।

সি আরো বলেন, বিশ্বের পশ্চিম ও পূর্বের দুটি বড় উন্নয়নশীল দেশ হিসেবে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরস্পরকে সমর্থন দেবে এবং নিজের গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করবে চীন ও ব্রাজিল। আর্থ-বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি, অবকাঠামো ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতের সহযোগিতা উন্নত করবে। জ্বালানি সম্পদ রূপান্তর, ডিজিটাল অর্থনীতি, এআই প্রযুক্তি, সবুজ খনিজ সম্পদসহ নবোদিত খাতের সহযোগিতা জোরদার করবে, যাতে স্বদেশের আধুনিকায়ন দ্রুত বাস্তবায়ন করা যায়।
আগামি বছর চীন ও লাতিন আমেরিকা ফোরাম প্রতিষ্ঠার দশম বার্ষিকী। ব্রাজিলসহ বিভিন্ন লাতিন আমেরিকার দেশের সাথে সহযোগিতার নতুন ধাপে উন্নীত করবে বলে আশা করে চীন।

প্রেসিডেন্ট লুলা বলেন, যদিও ব্রাজিল ও চীনের ভোগৌলিক অবস্থান দূরে, তবে দু’দেশের মূল্যবোধে অনেক মিল রয়েছে, অভিন্ন স্বার্থ ও সুগভীর ঐতিহ্যিক মৈত্রী রয়েছে। দু’পক্ষের সহযোগিতায় বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। চীন ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, চীনা শিল্পপ্রতিষ্ঠান ব্রাজিলের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। চীনের সাথে বিভিন্ন খাতের সহযোগিতা আরো সম্প্রসারণ করবে এবং জাতিসংঘ, জি-২০, ব্রিক্সসহ বিভিন্ন সংস্থায় চীনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করবে, যৌথভাবে বৈশ্বিক প্রশাসন ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থাপনার গঠনে প্রচেষ্টা চালাবে।

সূত্র: সুবর্ণা-হাশিম-রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD