শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাতারিনা অঙ্গরাজ্যে একটি হট এয়ার বেলুনে আগুন লেগে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে আটলান্টিক উপকূলীয় প্রাইয়া গ্রান্ডে শহরে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

সান্তা ক্যাতারিনার সামরিক ফায়ার ব্রিগেড জানিয়েছে, ২১ জন যাত্রীবাহী পর্যটন বেলুনটিতে হঠাৎ আগুন ধরে বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জি১ প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বেলুনটি অনেক উঁচু থেকে নিচে নামতে নামতে দাউদাউ করে জ্বলছে এবং আকাশে ধোঁয়া উড়ছে। এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সান্তা ক্যাতারিনার গভর্নর জর্জিনিয়ো মেলো এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা শোকাহত। একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখনই নিশ্চিত নয় কিভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল—তা পরে দেখা যাবে। তবে এখন জরুরি হলো, প্রদেশের সব কাঠামো যেন উদ্ধার, চিকিৎসা ও পরিবারগুলোকে সহায়তায় সর্বোচ্চ কাজটা করতে পারে।’

তিনি আরো বলেন, দুর্ঘটনাস্থলে সহায়তা পাঠাতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রাইয়া গ্রান্ডে শহরটি হট এয়ার বেলুন ভ্রমণের জন্য সুপরিচিত। জুন মাসে সেন্ট জনসহ ক্যাথলিক সাধুদের উৎসব ঘিরে দক্ষিণ ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে বেলুন ভ্রমণ জনপ্রিয় হয়ে ওঠে। জি১-এর তথ্য অনুসারে, গত রবিবার সাও পাওলো রাজ্যে আরেকটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক নারী নিহত ও ১১ জন আহত হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD