শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলে খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: ব্রাজিলের পূর্বাঞ্চলে লোহার খনির বাঁধ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। এক সপ্তাহের ব্যবধানে ৩০০ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। যারা নিখোঁজ ছিলেন বলে আগে বলা হয়েছিল, তাদের সবাইকে নিহত বলেই ধরে নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত ১১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল। আর নিখোঁজ ছিলেন ২৩৮ জন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে এসে ধারণা করা হচ্ছে, ওই নিখোঁজ ব্যক্তিরাও নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত থাকার আশা ক্ষীণ।

দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে শুক্রবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে।

ভ্যালি কোম্পানির মালিকানাধীন এই খনি ধসের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনই কোম্পানিটির কর্মকর্তা, যারা পরিবেশগত ছাড়পত্র নেওয়ার দায়িত্বে ছিলেন।

ভ্যালি পৃথিবীর লৌহ এবং নিকেল উৎপাদনকারী বৃহত্তর একটি কোম্পানি। ধসের পর কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে। বাঁধের চাপ নিয়ন্ত্রণে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল, তাতে কোনো ত্রুটি ছিল না।

এদিকে কোম্পানির প্রেসিডেন্ট ফেবিও এস. বলেছেন, দুর্ঘটনাটি হয়তো এতো দ্রুততার সঙ্গে ঘটে যে সতর্কীকরণ ঘণ্টা স্বয়ংক্রিয় হওয়ার সময় দেয়নি।

দুর্ঘটনার কারণে আশেপাশের এলাকায় ১২ মিলিয়ন কিউবিক মিটার কাদা ছড়িয়ে পড়ে। ফলে কাদা সরিয়ে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

তিন বছর আগে একই অঞ্চলে এ ধরনের অপর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। ওই বাঁধের মালিকানায় ভ্যালি’র সঙ্গে যৌথভাবে ছিল বিএইচপি বিলিটন নামে একটি কোম্পানি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD