শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্রাজিলের জয়ে পুনমের ফ্যানদের খুশি ‘উপহার’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকতে তার জুড়ি মেলা ভার। উৎসব যাই হোক, কিংবা নাই হোক, সোশ্যাল মিডিয়ার লাইমলাইট ছিনিয়ে নিতে দেরি হয় না পুনম পাণ্ডের। কখন কী করতে হয়। কী করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হয়, সে বিষয়ে পুনম সিদ্ধহস্ত। তাই তো এবার আত্মপ্রচারে বিশ্বকাপকেই হাতিয়ার করেছেন তিনি।

ফ্যানদের খুশি করতে বিশ্বকাপের শুরুতেই ফুটবল উৎসবের সঙ্গে নিজের নাম জড়িয়ে দিয়েছিলেন পুনম। তার কীর্তি দেখে বেশ অবাক হয়েছিলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে সাদা-কালো বিকিনিতে দেখা মেলে পুনমের। ভিডিওর পরের দৃশ্য দেখেই চোখ কপালে উঠেছিল সকলের। দুবাইয়ের কমেডিয়ান নীতীন মিরানির হাত ধরে টেনে নিজের স্তনের উপর রাখেন পুনম। এবং সেভাবেই কথোপকথন চালিয়ে যান তারা।

আসলে বিশ্বকাপের জন্য একটি শো করছেন তিনি। নাম ‘Naughty FIFA 2018’। শোটি দেখা যাচ্ছে পুনম পাণ্ডে অ্যাপে। বিশ্বকাপে মহিলা ফ্যানদের উৎসাহ দিতেই নাকি এই শো। চলতি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে টিভি পর্দায় চোখ রেখে পুনমের সেই প্রয়াস অব্যাহত। যখনই কোনও দল জেতে, তখনই দুষ্টু ভিডিও পোস্ট করেন। ব্রাজিল ম্যাচেও তার ব্যতিক্রম হল না।

সোমবারই মেক্সিকোকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গিয়েছে ব্রাজিল। পুনমের ‘দুসরি কান্ট্রি’ এই সাম্বার দেশই। আর তাই সমর্থক হিসেবে এই জয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। তাই অভ্যেস মতো উচ্ছ্বাস প্রকাশের মঞ্চ হিসেবে ভারচুয়াল ওয়ালকেই বেছে নিয়েছিলেন। ব্রাজিল ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘এটাই কি অন্তর্বাস খুলে ফেলার সঠিক সময় নয়?’

ছবিতে টপ পরে থাকলেও তিনি যে অন্তর্বাস খুলে রেখেছেন, তা বেশ স্পষ্ট। আর এভাবেই জয়ের আনন্দ সেলিব্রেট করেছেন পুনম। এর আগে রাশিয়া বনাম স্পেন ম্যাচের দিনও একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে তার বক্ষযুগলের ‘খেলা’ নজর কেড়েছিল তার অনুগামীদের। এভাবেই দেশে বসে সোশ্যাল মিডিয়ায় রাশিয়া বিশ্বকাপের উষ্ণতা বাড়িয়ে চলেছেন মডেল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD