শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ব্যাপকহারে পাখির সংখ্যা কমছে জার্মানিতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

এক গবেষণার তথ্যমতে জার্মানিতে ২০০৫ থেকে ২০১৭ সালের মধ্যে পাখির সংখ্যা ১৫ শতাংশ কমেছে। কেন এভাবে পাখি কমে যাচ্ছে তা নিয়েও চলছে গবেষণা। জার্মানির প্রকৃতি এবং প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গোষ্ঠী নাবুর এক গবেষণা থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে পাখির সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। ২০১৭ সালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, আগের বারো বছরে ১ কোটি ২৭ লক্ষ প্রজননক্ষম পাখির জোড়া উধাও হয়ে গেছে।

নাবুর প্রতিবেদন অনুযায়ী, বিপন্ন নয় এমন প্রজাতির পাখির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এসবের মধ্যে রয়েছে স্টারলিং, চড়ুই, ফিঞ্চ, গোল্ডক্রেস্টস, ভরতপক্ষী এবং ইয়েলোহ্যামারস পাখি। অন্যদিকে যেসব পাখি বিপন্নের তালিকায় রয়েছে, সেগুলোর সংখ্যা আবার সাম্প্রতিক সময়ে বেড়েছে, কেননা, সেগুলো রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

পাখির পাশাপাশি উড়ন্ত কীটপতঙ্গের হারও কমে যাচ্ছে। গবেষণা বলছে, ২০১৭ সালের আগে ২৭ বছরে কীটপতঙ্গের সংখ্যা কমেছে ৭৬ শতাংশ। তবে ঠিক কী কারণে, পাখি এবং কীটপতঙ্গ এভাবে কমে যাচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না গবেষকরা। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনকে দোষ দেয়া যাচ্ছে না, কেননা, উষ্ণ তাপমাত্রা পাখি এবং কীটপতঙ্গের জন্য ইতিবাচক।

গবেষকরা মনে করছেন, পাখি এবং কীটপতঙ্গের হার কমার সঙ্গে আধুনিককালের বড় কৃষি প্রকল্পের সংযোগ থাকতে পারে৷ উদাহরণস্বরুপ বলা যেতে পারে, কৃষকরা যে কীটনাশক ব্যবহার করেন, তা পাখি এবং কীটপতঙ্গের বংশবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। মোটের উপর একই জমিতে ক্রমাগত কৃষিকাজ করায় এবং আবাদি জমির পরিমাণ বাড়ানোয় পাখিদের জন্য প্রয়োজনীয় ঝোঁপঝাড়ও কমে যাচ্ছে।

নেদারল্যান্ডসের রেডবাউড বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পার হলমান মনে করেন, ‘‘যেসব পাখি কৃষিজমির আশেপাশে বসবাস করে, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমিতে আধুনিকতার ছোঁয়া সম্ভবত পাখির হার দ্রুতহারে কমার কারণ।”

জার্মানির কৃষকদের অ্যাসোসিয়েশন অবশ্য পাখি কমার পেছনে কৃষিজমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে দায়ী করতে রাজি নয়। অ্যাসোসিয়েশেন এক মুখপাত্র মনে করেন, এই বিষয়ে আরো গবেষণা না করেই কৃষকদের দায়ী করা ঠিক হবে না।

তবে দায় যারই হোক, বাস্তবতা হচ্ছে, কীটপতঙ্গ এবং পাখির সংখ্যা কমছে। আর এগুলো কমতে থাকলে তা কৃষিখাতের জন্যও কোনো সুখবর নয়, কেননা, ফসলের পরাগায়ন যে সেগুলোর মাধ্যমেই ঘটে!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD