শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ : নিহত ৭৮

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘বৈরুতের ওপর আমি একটি আগুনের গোলা আর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেলাম। এরপর রক্তাক্ত মানুষকে চিৎকার করতে করতে ছুটতে দেখলাম।’

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত চার সহস্রাধিক। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দতরঙ্গের আঘাতে পুরো বৈরুত কেঁপে ওঠে। রাজধানীর বড় একটি অংশে বিভিন্ন ভবনের জানালা-দরজার কাচ ভেঙে গেছে। অনেক ভবনের ব্যালকনি ধসে পড়েছে।

বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় লেবানন আজ থেকে তিন দিনের জাতীয় শোক পালন করছে।

বিস্ফোরক–জাতীয় রাসায়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বলছে, বৈরুতের বন্দর এলাকার যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে বিস্ফোরক পদার্থ সংরক্ষণের অনেক গুদাম রয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, ছয় বছর ধরে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুত রাখা হয়েছিল। এটা অগ্রহণযোগ্য।

উদ্ভূত পরিস্থিতিতে আজ দেশটির মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট মিশেল। তিনি জানিয়েছেন, দেশে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হবে। জরুরি অর্থসহায়তাও ঘোষণা করেছে সরকার।

দেশটির কর্মকর্তারা গতকালই জানিয়েছেন, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

লেবাননের সুপ্রিম ডিফেন্স কাউন্সিল বলেছে, যাঁরা এই বিস্ফোরণের জন্য দায়ী হবেন, তাঁরা সর্বোচ্চ শাস্তি পাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD