শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

বেনাপোল সীমান্ত থেকে ৪.৫৫৭ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বিজিবির আমড়াখালী চেকপোস্টের টহলদল যশোর হতে বেনাপোলগামী যাত্রীবাহী বাস তগল্লাশী করে ৪.৫৫৭ কেজি ওজনের ১৯টি স্বর্ণের বারসহ ০১ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান বেনাপোলের উদ্দেশ্য যাচ্ছে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিজিবির আমড়াখালি চেকপোস্টের টহলদল তল্লাশি কার্যক্রম জোরদার করে। আনুমানিক সকাল ১১০০ টার দিকে একটি যাত্রীবাহী বাস আমড়াখালি চেকপোস্টের সামনে আসলে বিজিবি টহলদল তা তল্লাশির জন্য থামায়। বিজিবি টহলদল বাসের মধ্যে তল্লাশি চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪.৫৫৭ কেজি এবং আনুমানিক সিজারমূল্য ৪,৬১,৬২,৪১০/-(চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশত দশ) টাকা।

অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করার দায়ে পাচারকারী ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নড়াইলে রং লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে মোঃ মাহফুজ মোল্ল্যা (২৬)। তার বিরুদ্ধে মামলা দায়ের করতঃ থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD