শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোল ও পেট্রাপোল বন্দর পরিদর্শনে:ভারতীয় হাই কমিশনার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০১৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
দেশের সর্ববৃহৎ স্হলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য ও পাসপোর্টযাত্রী যাতায়াতে সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।

শনিবার বিকাল ৩ টায় তিনি সফর সঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।
এদিকে হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল  চেকপোষ্ট এসে পৌছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীক নেতৃবৃন্দরা। এসময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়।

এসময় উপস্হিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রমুখ।

জানা যায়, দেশের স্হলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু সুষ্টভাবে বাণিজ্য পরিচালনায় এখানে নানান সমস্যা বিদ্যমান। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ভারতীয় চেকপোস্টে বিএসএফ ও বাংলাদেশ চেকপোষ্ট প্যসেজ্ঞার টার্মিনালে বিজিবি কর্তৃক পাসপোর্টযাত্রীদের ব্যাগ তল্লাশির বিষয়টিও নিয়ে আলোচনায় উঠে আসে। এসব সমস্যা ও বাণিজ্যিক সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন।
দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমনে পাসপোর্ট যাত্রীদের দূর্ভোগ লাঘব হবে বলে জানান তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD