শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

বেইজিংয়ে বেলারুশে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চীনা প্রেসিডেন্টর বৈঠক

ইয়াং ওয়েই মিং স্বর্ণা:
  • প্রকাশের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

৪ঠা ডিসেম্বর সোমবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে বেলারুশের সফররত প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, তার দেশ সর্বদা বেলারুশের সাথে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে; বেলারুশকে তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নিতে দৃঢ়ভাবে সমর্থন করে এবং বেলারুশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকারী বহিরাগত শক্তির বিরোধিতা করে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, দশ বছর আগে তিনি “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগ প্রস্তাব করেন এবং এখন পর্যন্ত ১৫০টিরও বেশি দেশ এ উদ্যোগে সামিল হয়েছে। কিছুদিন আগে তিনি “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগের উচ্চ-মানের বাস্তবায়নের স্বার্থে আট-দফা পদক্ষেপের কথা বলেন এবং বেলারুশকে এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানান।

প্রেসিডেন্ট সি বলেন, উভয় পক্ষের উচিত চীন-বেলারুশ শিল্প পার্কের মতো প্রকল্প বাস্তবায়ন করা এবং আরও ফলাফল অর্জনের জন্য চীন-বেলারুশ শিল্প সহযোগিতার প্রচার করা; উভয় পক্ষেরই উচিত আন্তঃসীমান্ত পরিবহনব্যবস্থা উন্নত করা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক খাতে বিনিময় বাড়ানো।

তিনি বলেন, চীন ও বেলারুশ বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও নির্মাণে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ শক্তি। চীন জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, এবং বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করতে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য বেলারুশের সাথে কাজ করতে ইচ্ছুক।

জবাবে লুকাশেঙ্কো বলেন, তার দেশ চীনের সাথে অটলভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে; উচ্চ-স্তরের আদান-প্রদান জোরদার করবে; পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করবে; এবং বেলারুশ-চীন সর্বজনীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিকাশ ঘটাবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD