শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সাথে লুকাশেঙ্কোর বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বেলারুশের সফররত প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো, ৪ঠা জুন,বুধবার, বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং, বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে পুনঃনির্বাচিত হওয়ায়, লুকাশেঙ্কোকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও বেলারুশ হলো পরস্পরের সত্যিকারের বন্ধু ও অংশীদার। দু’দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়েছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা অটুট আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের সহযোগিতাও ব্যাপকভাবে উন্নত হয়েছে।

তিনি আরও বলেন, চীন সর্বদা বেলারুশের সাথে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এবং দেশটির সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়াতে চায়। দু’দেশকে জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোয় যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে হবে। পাপাশাপাশি, দু’দেশের উচিত সম্মিলিতভাবে আধিপত্যবাদের বিরোধিতা করা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় কাজ করে যাওয়া।

জবাবে লুকাশেঙ্কো তার ১৫ বার চীন সফরের কথা উল্লেখ করেন এবং তার দেশকে দেওয়া সমর্থন ও সাহায্যের জন্য আন্তরিকভাবে চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের ওপর তার দেশের আস্থা রয়েছে এবং বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও মজবুত ও সহযোগিতা আরও বাড়াতে ইচ্ছুক মিনস্ক। আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় বেলারুশ চীনের সাথে কাজ করে যেতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD