তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নদী পদে ১৮৫ কিলোমিটার সাঁতরিয়ে অতিক্রম করা সেই সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য সুস্থ্য আছেন। তিনি দুপুরে সাদা ভাত এবং দেশি মাছ খেয়েছেন। মুখের স্কীনে সামান্য দাগ পড়েছে ৪-৫ দিন সময় লাগবে ভালভাবে সুস্থ্য হয়ে উঠতে।
বৃহস্পতিবার বিকালে হযরত সোমাইয়া (রা:) হেলথ কেয়ার সেন্টারে স্বাক্ষাৎ করতে গেলে এ সময় তিনি এ সব কথা বলেন। আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জানান, প্রখ্যাত সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য সুস্থ্য আছেন,তাকে নিভির পরিচর্যায় রাখা হয়েছে।
দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফজলে বারী ইভান জানান, রাতে জ্বর হয়েছিল। উনার মুখের স্কীনে সামান্য দাগ হয়েছে। তবে দু’এক দিনের মধ্যেই সেড়ে উঠবেন।
উল্লেখ্য সাঁতারের বিশ্বরেকর্ড ভাঙতে গত ৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৭ ঘটিকায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ব্রিজ থেকে সাঁতার শুরু করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। ভোগাই, কংস ও মগড়া নদী হয়ে টানা ৬১ ঘন্টা সাঁতার কাটার পর বুধবার রাত ৮ ঘটিকায় নেত্রকোণার মদনের মগড়া নদীর দেওয়ান বাজার ঘাটে পৌঁছে।