শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক তারকা বক্সার ফ্লয়েড মেইওয়েদার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুলাই, ২০১৮
বক্সার ফ্লয়েড মেইওয়েদার

জার্মানবাংলা২৪ ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা কে কত অর্থ আয় করছেন তা নিয়ে আমেরিকার ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস প্রায়শই জরিপ প্রকাশ করে থাকে। সম্প্রতি বিশ্বজুড়ে শিল্পকলা, বিনোদন ও ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ তারকার তালিকা প্রকাশ করলো ম্যাগাজিনটি।

ফোর্বসের ১০০ দামি তারকার তালিকায় শীর্ষে আছেন আমেরিকান বক্সার ফ্লয়েড মেইওয়েদার। তার আয়ের অঙ্ক ২৮ কোটি ৫০ লাখ ডলার। তালিকায় শীর্ষ পাঁচে এরপরে আছেন যথাক্রমে জর্জ ক্লুনি (২৩ কোটি ৯০ লাখ ডলার), কাইলি জেনার (১৬ কোটি ৬৫ লাখ ডলার), অ্যাডভোকেট জুডি শেইন্ডলিন (১৪ কোটি ৭০ লাখ ডলার) ও ডোয়াইন জনসন (১২ কোটি ৪০ লাখ ডলার)।

বলিউড তারকাদের মধ্যে এতে স্থান পেলেন সালমান খান ও অক্ষয় কুমার

শীর্ষ দশে আরও আছেন দুই ফুটবলার লিওনেল মেসি (১১ কোটি ১০ লাখ ডলার) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (১০ কোটি ৮০ লাখ ডলার) এবং ইউটু ব্যান্ড (১১ কোটি ৮০ লাখ ডলার), কোল্ডপ্লে ব্যান্ড (১১ কোটি ৫৫ লাখ ডলার) ও এড শিরান (১১ কোটি ডলার)। এছাড়া এলেন ডিজেনারেস, কেটি পেরি, রবার্ট ডাউনি জুনিয়র., টেলর সুইফট, জে-জি, কিম কারদাশিয়ান ও জেকে রাউলিং স্থান পেয়েছেন ১০০ দামি তারকার তালিকায়।

বলিউড তারকাদের মধ্যে এতে স্থান পেলেন সালমান খান ও অক্ষয় কুমার। ২০১৭ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ১ জুন পর্যন্ত আয়ের হিসাবে এই তালিকা তৈরি হয়েছে।

গত বছরও অক্ষয় আর সালমান ফোর্বসের এই তালিকায় জায়গা পান। যদিও এবার ৪ কোটি ৫ লাখ ডলার আয় করে সালমানের ওপরে আছেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয়। তার অবস্থান ৭৬ নম্বরে। আর ৩ কোটি ৭৭ লাখ ডলার নিয়ে ৮২ নম্বরে নেমে গেছেন সল্লু। গতবার ৫২ বছর বয়সী এই সুপারস্টার ছিলেন ৭১-এ, অক্ষয়ের অবস্থান ছিল ৮০ নম্বরে। এছাড়া ৬৫ নম্বরে ছিলেন সুপারস্টার শাহরুখ খান। কিন্তু এ বছর তার নাম নেই তালিকায়।

অক্ষয়ের এবারের আয়ে ভূমিকা রেখেছে ‘টয়লেট: এক প্রেম কথা’ ও ‘প্যাডম্যান’ ছবি দুটি। এছাড়া টাটাসহ ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ বছর বয়সী এই তারকার বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। অন্যদিকে সালমানের আয় এসেছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ও সুজুকি মোটরসাইকেলসহ বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD