শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

বিশ্বসেরা এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

টানা ছয়বারের মতো বিশ্বের সেরা এয়ারপোর্টের মর্যাদা পেলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস ২০১৮ তে প্লেন যাত্রীরা ভোট দিয়ে এই মূল্যায়ন করেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) এক বার্তায় চাঙ্গি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চাঙ্গি একমাত্র এয়ারপোর্ট যা টানা ছয় বছর এই সম্মানজনক অ্যাওয়ার্ড পেলো।

সেরা এয়ারপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচেওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (হানেডা) রয়েছে তৃতীয় অবস্থানে।

১০০টিরও বেশি দেশের প্রায় এক কোটি ৩৭ লাখ ভোটারের ওপর জরিপ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

জরিপে ৫০০টিরও বেশি এয়ারপোর্টের অবস্থা বিশ্লেষণ করা হয়। সেখানে যাত্রীদের অভিজ্ঞতা থেকে চেক ইন, আগমন, ট্রান্সফারস, কেনাকাটা, নিরাপত্তা এবং বর্হিগমন গেটে ইমিগ্রেশনের ওপর এই জরিপ চালানো হয়।

সেরা ১০ এয়ারপোর্টের তালিকায় টোকিও’র পর ধারাবাহিকভাবে রয়েছে, হংকং, দোহা হামাদ, মিউনিখ, সেন্ট্রায়ার নাগয়া, লন্ডনের হিথ্রু, জুরিখ এবং ১০ম স্থানে রয়েছে ফ্রাঙ্কফুর্ট।

এর আগে বুধবার সুইডেনের স্টকহোমে প্যাসেঞ্জার টার্মিনাল এক্সপোতে অবকাশ সুবিধার বিবেচনায় সেরা এয়ারপোর্ট হিসেবে নির্বাচিত হয় চাঙ্গি এয়ারপোর্ট।

চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা লি সিও হিয়াং বলেন, টানা ছয়বারের মতো বিশ্বসেরা হওয়াটা আমাদের জন্যে অনেক গর্বের গত ছয় মাসে এই এয়ারপোর্ট দিয়ে সবচেয়ে বেশি (পাঁচ কোটিরও বেশি) যাত্রী যাতায়াত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD