শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: গোল পাল্টা গোলে দারুণ উত্তেজনা ছড়াল রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যেকার ম্যাচটি । তবে সব পার্থক্য গড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। তার জোড়া লক্ষ্যভেদে ৪-৩ গোলে জিতে আর্জেন্টিনাকে বিদায় করেছে ফ্রান্স।

শুরু থেকে আর্জেন্টিনাকে চেপে ধরে ফ্রান্স। ৯ মিনিটে প্রথম ‍সুযোগ পেয়েছিল তারা। আন্তোয়ান গ্রিয়েজমানের দুর্দান্ত ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়নি গোলবারে বল আঘাত করলে। ২ মিনিট পর মার্কোস রোহোর অযথা ফাউলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ফ্রান্স। নাইজেরিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা এই ডিফেন্ডার নিজেদের ডিবক্সে ফাউল করেন কিলিয়ান এমবাপেকে। পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি রেফারিকে। ১৩ মিনিটে স্পট কিক থেকে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিয়েজমান।

ওই ফাউলের ধাক্কা সামলাতে না সামলাতে আবার বিপজ্জনক জায়গায় ফ্রান্সকে ফ্রি কিক দেয় আর্জেন্টিনা। ১৯ মিনিটে এমবাপেকে ডিবক্সের ঠিক বাইরে ফেলে দেন তাগলিয়াফিকো। পগবা অবশ্য লক্ষ্যভেদ করতে পারেননি ফ্রি কিক থেকে।

২৮ মিনিটে একটু সুযোগ তৈরি করতে পেরেছিল আর্জেন্টিনা। কিন্তু ফরাসি রক্ষণে বাধা পায় তাদের চেষ্টা। পাভনের পাসে ডানপ্রান্তে বল পেলে ডিবক্সের মধ্যে থেকে বল গোলমুখের সামনে দেন মেরকাদো। বল উমতিতির হাতে লাগলে এই ফুলব্যাকের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।

আর্জেন্টিনাকে হতাশ করে আরেকবার জালে ঢুকল বল
তবে বিরতির ৪ মিনিট আগে চমৎকার এক গোলে আর্জেন্টিনাকে সমতা ফেরান আনহেল দি মারিয়া। ৪১ মিনিটে কর্নার থেকে ওয়ান-টু পাসে এভার বানেগার দারুণ ক্রসে বল পায়ে পান তিনি। ৩৫ গজ ‍দূর থেকে তার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে বক্সের বাইরে থেকে গোল খায় ফ্রান্স। ১-১ এ বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল উদযাপন করে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ব্যাকপোস্ট থেকে লিওনেল মেসির শক্তিশালী শট মেরকাদোর পায়ে লেগে জালে জড়ায়। ২-১ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা।

৫৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুকাস হার্নান্দেসের ক্রস পেয়ে প্রথম শটেই সমতা ফেরান বেনজামিন পাভার্ড। তার হাফভলি কোনাকুনি শটে জালে জড়ায়। ৬৪ মিনিটে আর্জেন্টিনার ডিবক্সের মধ্যে এলোমেলো রক্ষণভাগের সুযোগে বল পান এমবাপে। বাঁপায়ের মাটি কামড়ানো শটে আরমানিকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। পিএসজি স্ট্রাইকার তিন মিনিট পরই পান নিজের দ্বিতীয় গোল। অলিভার জিরুদের পাস থেকে ডানপ্রান্ত থেকে ৬৮ মিনিটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন এমবাপে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD