শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

বিশ্বকাপের অভিষেক ম্যাচেই বাজিমাত আর্চারের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বিশ্বকাপের আগে সাবেক ইংলিশ তারকারা যেন পণ করেছিলেন আর্চারকে বিশ্বকাপ দলে ঢোকাবেনই। প্রাথমিক দলে বার্বাডোজে জন্ম নেওয়া এই ফাস্ট বোলারের জায়গা হয়নি। পাকিস্তান সিরিজে মাত্র কয়েক ওভার করেই বিশ্বকাপ দলে জায়গা পাকা করে নিয়েছেন। সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল সেটা প্রমাণ করতে সময় নেননি এই ফাস্ট বোলার।

স্কোরকার্ড বলবে বিশ্বকাপে আর্চারের প্রথম শিকার এইডান মার্করাম। এবং হাশিম আমলাকে আউট করেছেন লিয়াম প্লাঙ্কেট। কোনোটাই মিথ্যা নয়। কিন্তু সত্য হলো। অষ্টম ওভারে মার্করামকে ফেরানোর বহু আগেই ম্যাচে প্রভাব রাখতে শুরু করেছেন আর্চার। চতুর্থ ওভারে ৯০ মাইল গতির একটি গোলা গিয়ে আঘাত করেছিল আমলার কপালে। তখনই মাঠ ছেড়েছেন আমলা। অষ্টম ওভারে আরেকটি ৯১ মাইল গতির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মার্করাম।

আর্চারের পরের ওভারটি ছিল মেডেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ ওভারের তৃতীয় বলে আরেকটি দ্রুতগতির বাউন্সারে হুক করতে গিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৪৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকা ছন্দ ফিরে পেতে অনেক সময় নিয়েছে। কুইন্টন ডি কক ও রেসি ফন ডার ডুসেন ৮৫ রানের জুটির শেষ দিকে অবশ্য রান ও বলের ব্যবধান কমিয়ে এনেছিলেন। যখনই মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরেছে তখনই প্লাঙ্কেটের লেগ সাইডের বেশ বাইরের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন কক (৬৮)।

দক্ষিণ আফ্রিকা ইনিংসে এর পর আর কোনো গল্প নেই। ৩ বল ও ২ রানের মধ্যে ডুমিনি ও প্রিটোরিয়াসের বিদায়ের পর ডুসেনই একমাত্র ভরসা হয়ে ছিলেন। কিন্তু আর্চারের পরের স্পেলের প্রথম ওভারেই আরেকটি শর্ট বলে টাইমিং মেলাতে না পেরে ফিরেছেন ডুসেন (৫০)।

এর পর শুধু ব্যাটসম্যানদের আসা যাওয়ার খেলা হয়েছে। দলের এমন অবস্থায় আবার মাঠে নেমেছিলেন আমলা। কিন্তু তাঁর উপস্থিতিও পরিস্থিতি পাল্টাতে পারেনি। স্টোকসের জিমন্যাস্ট বনে যাওয়া মুহূর্তের কারণে ফিকোয়াওর বিদায় নিতেই ভেঙে পড়েছে প্রোটিয়ারা। ২৭ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে ফাফ ডু প্লেসির দল। আর ইংল্যান্ডও জানিয়ে দিয়েছে, এ বিশ্বকাপে দাপট দেখাবেই তারা।

অবশ্য ম্যাচ সেরা হিসেবে বেন স্টোকসের নামই ঘোষিত হয়েছে। ৭৯ বলে ৮৯ রান করেছেন। প্রোটিয়াদের শেষ দুই উইকেট নিয়েছেন, একটি রান আউট করেছেন। তার একটু আগেই অভিকর্ষ বলকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দিলে ফিকোয়াওর ক্যাচ ধরেছেন। তবু আজ ইংল্যান্ডের জয়টা এমন অনায়াসে এসেছে শেষ মুহূর্তে দলে ঢোকা জফরা আর্চারের সুবাদে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD